বিনোদন

মম’র পিস্তলের আঘাতে মাহফুজ আহত

মম’র পিস্তলের আঘাতে মাহফুজ আহত

অভিনেত্রী ও লাক্স তারকা জাকিয়া বারী মম পিস্তলের আঘাতে নির্মাতা ও অভিনেতা মাহফুজ অাহমেদ আহত হয়েছেন। থাইল্যান্ডে একটি নাটকের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

‘স্টারডে নাইট’ নাটকে শুটিংয়ের প্রয়োজনে মম কাছে সত্যিকারের একটি পিস্তল দেয়া হয়।

পিস্তলটি ব্যালেন্স রাখতে না পারায় হঠাৎ করেই মাহফুজের মাথায় পিস্তলের আঘাত লেগে যায়। এবং সেসময় মাহফুজের মাথা থেকে বেশ রক্তক্ষরণ হয়। সেসময় মমসহ নাটকের পুরো টিম মাহফুজের রক্ত বন্ধ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং অল্প সময়ের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক নিয়ে আসেন। 

রায়হান খান পরিচালিত ‘স্টারডে নাইট’ নাটকটিতে মম, ও মাহফুজ ছাড়া আরো অভিনয় করছেন মেহজাবিন, তানিয়া আহমেদ, শাহেদ শরীফ খান।

বিষয়:জাকিয়া বারী মম মাহফুজ আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…