চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মন্ত্রী-আমলারা ক্রিকেট বোর্ডে থাকতে পারবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট বোর্ড সংস্কারের লক্ষ্যে বিচারপতি আরএম লোধার নেতৃত্বে তৈরি করা রিপোর্টের বেশ কিছু সুপারিশ আগামী ৬ মাসের মধ্যে বাস্তবায়ন করতে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

লোধা কমিটি নামে সুপরিচিত ওই কমিটির সুপারিশের বেশ কিছুটা মেনে নিয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। এই রায়কে ক্রিকেটের স্বার্থে ‘ঐতিহাসিক’ বলে ব্যাখ্যা করেছে বিসিসিআই-এর একটি অংশ। দুর্নীতিমুক্ত স্বচ্ছ ক্রিকেট বোর্ড তৈরিতে এই নির্দেশ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

ভারতে ক্রিকেটকে খেলার চেয়েও বেশি উপরে স্থান দেওয়া হয়। সেখানে দুর্নীতি ঠেকাতে সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটি গত বছরের শুরুতে রিপোর্ট তৈরির ভার নেয়। এই বছরের শুরুতে সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে  জামা দেন আরএম লোধা।

Banglabid

একনজরে লোধা কমিটির সুপারিশ মেনে যেসব বিষয়ে আদালতের রায়:

১. মন্ত্রী ও সরকারি পদে থাকা আমলারা ক্রিকেট বোর্ডের পদে থাকতে পারবেন না। এমনকী ৭০ বছরের বেশি বয়সের কেউ-ও বিসিসিআইয়ের পদে থাকতে পারবেন না।
২. বিসিসিআইয়ের কমিটিতে ক্যাগ-এর সদস্য রাখতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।
৩. মহারাষ্ট্র বা গুজরাতের মতো রাজ্যে একাধিক ক্রিকেট সংস্থা রয়েছে। সেজন্য তাদের একাধিক ভোট ছিল। তবে সর্বোচ্চ আদালতের নির্দেশে এবার থেকে সব রাজ্যের একটিই ভোট ধরা হবে।
৪. এক্ষেত্রে একাধিক ক্রিকেট সংস্থা যেখানে রয়েছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে ভোটদানের অধিকার দেওয়া হবে।
৫. বিসিসিআইয়ে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন থাকতে হবে। সেটা বহনের দায়িত্ব নিয়ে হবে বিসিসিআইকেই।
৬. একজন ব্যক্তি ক্রিকেট প্রশাসনে মাত্র একটি পদেই বসতে পারবেন। একাধিক পদে এক ব্যক্তি বসতে পারবেন না। এতে স্বার্থের সংঘাতও হবে না।
৭. বেটিং আইনসিদ্ধ করা যায় কিনা অথবা বিসিসিআইয়ের নানা তথ্য ‘তথ্য জানার অধিকার’ এর আওতায় আনা যায় কিনা তার বিচারভার তুলে দেওয়া হয়েছে সংসদের হাতে।
৮. তিন সদস্যের লোধা কমিটিতে বিচারপতি আরএম লোধা ছাড়াও বিচারপতি অশোক ভান ও আরভি রবিচন্দ্রণ রয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে নির্দেশ কার্যকর করা হয় কিনা তা দেখবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেট সংস্কারলোধা কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ: বিএনপি

পরবর্তী

‘মন্ত্রী-আমলারা ক্রিকেট বোর্ডে থাকতে পারবে না’

পরবর্তী

কুমিল্লা থেকেও নিখোঁজ ৮ যুবক

কুমিল্লা থেকেও নিখোঁজ ৮ যুবক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT