চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে হচ্ছে আমরা ক্রিকেটের ভেতরেই ছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যাম্পে ফেরার আনন্দে মিলিয়ে গেছে সব হতাশা। ঘরবন্দি জীবন থেকে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা এখন মুক্ত বিহঙ্গ হয়ে করছেন অনুশীলন। ফিরেছেন চেনা আবহে। ভুলেছেন লকডাউনের দুঃসহ সময়।

সিলেটে চলছে টিম টাইগ্রেসের অনুশীলন ক্যাম্প। সেখান থেকে সুখবর দিলেন টি-টুয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া গ্রুপে পাঠানো ভিডিও বার্তায় এ অলরাউন্ডার জানালেন, মেয়েরা যে ঘরে বসেও ফিটনেসের কাজ করেছেন তা প্রতিফলিত হচ্ছে অনুশীলনে।

‘৮-৯ মাস পর যে আমরা ক্যাম্পে এসেছি, মনেই হচ্ছে না প্রথম ক্যাম্পে আসছি। মনে হচ্ছে আমরা ক্রিকেটের ভেতরেই ছিলাম। মেয়েদের অনুশীলন দেখে মনে হচ্ছে বাসায় থাকলেও সবাই ফিটনেসের কাজ করেছে। এখানে আসলে খুবই ভালো প্রস্তুতি হচ্ছে।’

‘অনেকদিন সবাই ক্রিকেটের বাইরে ছিল, বাসায় ছিল। বায়ো বাবলে থেকে আমরা একটা ক্যাম্প শুরু করেছি। এজন্য ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ যে, আমাদের জন্য ক্যাম্পের সুযোগ করে দিয়েছে।’

‘খুব ভালো প্রস্তুতি হচ্ছে আমাদের এখানে। এখনো আমাদের হাতে অনেকটা সময় আছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য। সময়টার মধ্যে আমাদের ফিটনেস, স্কিল, যে ফরম্যাটগুলো আছে ক্রিকেটে, অনুশীলনের মাধ্যমে সব কাভার করতে পারব। যেহেতু সামনে আন্তর্জাতিক ম্যাচ আছে, ম্যাচের আগে প্রস্তুত হতে পারব আশা করি।’

‘ক্যাম্প শুরু করেছি অনেকদিন হয়ে গেল, প্রায় মাঝামাঝি। এখানে সব সুযোগ-সুবিধাই পাচ্ছি। আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। ফিটনেস করতে জিম পাচ্ছি, ইনডোর পাচ্ছি।’

Reneta

৩২ ক্রিকেটারকে নিয়ে ৪ জানুয়ারি সিলেটে শুরু হয়েছে মেয়েদের প্রস্তুতি পর্ব। ক্যাম্প চলবে আর সপ্তাহখানেক। নিজেদের মধ্যে এরইমধ্যে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সালমা-জাহানারা-রুমানারা।

গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি জাতীয় দলের। সালমা-জাহানারা শুধু খেলেছিলেন দুবাইয়ে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে।

মার্চে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরে আসার কথা। সেখানে সুযোগ হতে পারে জাতীয় দলের কয়েকজনেরও। তবে ১ এপ্রিল শুরু হতে যাওয়া ঘরোয়া আসর বাংলাদেশ গেমসে খেলবেন সবাই।

মে-জুনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা শ্রীলঙ্কায়। সেটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের প্রত্যাবর্তনের সিরিজ। জুলাইয়ে লঙ্কাতেই আইসিসি ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ।

গত বছরের জুলাইতে হওয়ার কথা হওয়া ছিল বাছাই। করোনার কারণে বাছাইপর্ব পিছিয়ে যায় একবছর। অনুমেয়ভাবেই ২০২১এর বিশ্বকাপ পিছিয়ে হচ্ছে ২০২২-এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT