চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনের ভুলে ‘আমরা’ই বলে ফেললেন হাথুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বলতে চেয়েছিলেন বাংলাদেশের সাফল্যের কথা। বলতে যেয়ে মনের ভুলে মুখে চলে এল ‘আমরা’। কিন্তু তিনি তো আর ‘আমরা’ নেই। হয়ে গেছেন শ্রীলঙ্কার কোচ। তবে সাড়ে তিন বছর যে দলকে কোচিং করিয়ে গেছেন, অন্য উচ্চতায় পৌঁছে নিজেও পেয়েছেন খ্যাতি; সেই বাংলাদেশ এবং তার ক্রিকেটাররা যে মনের সামান্য অংশজুড়ে হলেও জায়গা নিয়ে আছেন সেটাই যেন ওই ‘আমরা’র মাধ্যমে প্রকাশ করে ফেললেন চণ্ডিকা হাথুরুসিংহে।

গত অক্টোবরে সাউথ আফ্রিকা সিরিজের পর টাইগারদের কোচের পদ ছেড়েছেন। পরে কেবল একবারই বাংলাদেশে এসেছিলেন হাথুরু। আনুষ্ঠানিকতা মেটাতে। তখন সংবাদ মাধ্যমের সামনে আসেননি। আবার যখন এলেন, তখন তিনি নিজ দেশ শ্রীলঙ্কার কোচ। এবার আসতে হয়েছে সংবাদ মাধ্যমের সামনেও। অবধারিতভাবে কথা বলতে হল সাবেক শিষ্যদের নিয়ে। সেখানেই ‘ওরা’ ‘আমরা’র ভুলটা করে বসলেন হাথুরুসিংহে।

‘দেশের মাটিতে বাংলাদেশ খুব ভাল একটা দল। গত আড়াই বছরে আমরা একটা ছাড়া আর কোন সিরিজ হারিনি। আসলে আমরা বলতে আমি বাংলাদেশকেই বোঝাচ্ছি। ওরা খুবই ভাল ওয়ানডে বোঝে। নিজেদের কাজ ও পরিকল্পনা ভাল মতই জানে। এখানে খেলাটা আসলে খুবই কঠিন।’

লঙ্কানদের কোচ হয়ে আরেকবার বাংলাদেশে আসার পর হাথুরুকে নিয়ে কথা হচ্ছে সর্বত্র। মাশরাফী-সাকিবদের দুর্বলতা, শক্তির জায়গা সম্পর্কে ভাল জ্ঞান থাকায় তার দল বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নও উঠছে। তবে সেসবকে খুব একটা গুরুত্ব দিলেন না টাইগারদের বিদায়ী কোচ।

‘এই যুগে তথ্য পাওয়া খুব একটা কঠিন কিছু নয়। টি-টুয়েন্টি লিগগুলো কাজটা আরও সহজ করে দিয়েছে। আর বাংলাদেশের ক্রিকেটাররাও আমার সম্পর্কেও খুব ভাল করেই জানে। এদিক থেকে আসলে বাড়তি সুবিধা পাওয়ার কোন সুযোগই নেই।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT