চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনিরের ৭ উইকেটের পরও খুলনায় ধুঁকছে বরিশাল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:০৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মনিরের ৭ উইকেটের পরও খুলনায় ধুঁকছে বরিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ উইকেট শিকারি মনির হোসেন

জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুমের শুরুতেই বল হাতে ঝলক দেখালেন মনির হোসেন। বরিশালের এ বাঁহাতি স্পিনার ক্যারিয়ার সেরা বোলিং করে তুলে নিয়েছেন ৭ উইকেট। তারপরও ভাল অবস্থানে নেই বরিশাল। খুলনার করা ৪৪৪ রানের জবাবে ১৭৬ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে তারা।

রাফসান আল মাহমুদ ৫৮ ও নুরুজ্জামান ৫২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন।

আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক দুটি করে উইকেট নেন। মাশরাফী বিন মোর্ত্তজা ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

শেখ আবু নামের স্টেডিয়ামে বড় সংগ্রহের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। ১৩ রানে তিন উইকেট হারিয়ে বসে তারা। আবু সায়েমকে ফিরিয়ে ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য পান মাশরাফী। এরপর আল আমিন, রাজ্জাকদের বোলিং নৈপুণ্যে ভেঙে পড়ে বরিশালের ব্যাটিংর্অডার। রাফসান ও নুরুজ্জামান প্রতিরোধে দিন শেষ করেন। এখনও খুলনার চেয়ে ২৬৮ রানে পিছিয়ে তারা।

প্রথম দিনের ৩ উইকেটে ৩৪৮ রান নিয়ে দিন শুরু করে খুলনা। ১৬৫ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান এদিন আর ১২ রান যোগ করেন। ২৯০ বলে ১৬ চার ২ ছক্কার ইনিংসটি থামে ১৭৭ রানে। মনির হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন।

খুলনার বড় সংগ্রহে আগের দিন ১৩২ রানের ইনিংস খেলে ভূমিকা রাখেন তুষার ইমরান।

Reneta

৩৪.৩ ওভার বোলিং করে ৮৫ রানে ৭ উইকেট নেন মনির। আগে তার সেরা বোলিং ছিল ২৭ রানে ৬ উইকেট।

বগুড়ায় ঢাকা-রংপুর ম্যাচে দ্বিতীয় দিনেও বৃষ্টিভেজা আউটফিল্ড থাকায় খেলা হয়নি। কক্সবাজারে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের ম্যাচও মাঠে গড়াতে দেয়নি ভেজা আউটফিল্ড।

দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৪১৯ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনের ২ উইকেটে ৬৭ রানে নিয়ে দ্বিতীয় দিন শুরু করে চট্টগ্রাম। ইয়াসির আলি ৯৪, সাজ্জাদ হকের ৬৮ ও ইরফান শুক্কুর ৬৫ রান করেন। তিন ব্যাটসম্যানের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে তারা।

সাকলাইন সজীব ও নাজমুল হোসেন শান্ত দুটি করে উইকেট নেন। ফরহাদ রেজা, সাঞ্জামুল ইসলাম ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT