চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনস্তাত্বিক লড়াইয়ের গল্প নিয়ে আসছেন তানিম নূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৮, মে ২০১৮
বিনোদন
A A

‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’ স্লোগানে তরুণ ১১ নির্মাতাকে নিয়ে শুরু হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত অমনিবাস চলচ্চিত্র নির্মাণের প্রজেক্ট ‘ইতি তোমারই ঢাকা’। পুরোদমে চলছে সিনেমার শুটিং। ১১ জন নির্মাতার মধ্যে ৫ জন তাদের শুটিং ইতিমধ্যে শেষ করেছেন। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন অমনিবাস চলচ্চিত্র প্রকল্পটির ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্বে থাকা নির্মাতা আবু শাহেদ ইমন।

সম্প্রতি নিজের অংশের শুটিং শেষ করেছেন তরুণ নির্মাতা তানিম নূর। টানা দুইদিন শুটিং করার পর নির্মাতা ভাবছেন, পেচওয়ার্কে আরো একদিন শুটিং করবেন তিনি। পোস্টপ্রোডাকশের পাশাপাশি শিগগির কোনো এক সময়ে সেটাও সেরে নিবেন তিনি।

তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কিছু সাড়া জাগানো কাজের সঙ্গে ছিলেন তানিম নূর। ২০০৯ সালে নির্মাণের পথে যাত্রা করেন তিনি। হয়তো অনেকেই জানেন না, ‘ফিরে এসো বেহুলা’-নামে তারকা বহুল পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমাও নির্মাণ করেছিলেন তিনি। যা মুক্তি পেয়েছিলো ২০১২ সালের জানুয়ারি মাসে। হুমায়ুন ফরীদি, জয়া আহসান, মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ, জয়ন্ত চ্যাটার্জী, তেীকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনারসহ এরকম আরো বহুজন ছিলেন সেই সিনেমায়। এরপর ডিজিটাল প্লাটফর্মে আলোচিত ‘প্রজন্ম টকিজ’-এও কাজ করেন তিনি। ছিলেন একাধিক নির্মাণের সাথে।

Banglabid

তানিম নূরের পরিচালনায় ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের ও গাউসুল আলম শাওন। এ দুজনকে কেনো কাস্ট করলেন প্রশ্নে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানালেন: আসলে আমি যখন চিত্রনাট্য লিখি তখন কাস্টিং হিসেবে শাওন ভাই ও ইরেশ ভাইয়ের মুখ দুটিই ভাবনায় আসে। তাছাড়া আমার সিনেমায় যে দুটি চরিত্রে তারা অভিনয় করেছেন, তাদের বিকল্পও আমি ভাবতে পারছিলাম না। আমার কাছে মনে হয়, তারা দুজনেই খুব ভালো অভিনেতা। সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা পূর্ব পরিচিত থাকায় বিষয়টি আমার জন্য সুবিধারও ছিলো। এছাড়া আমার চলচ্চিত্রটির চিত্রগ্রাহক হিসেবে আছেন ‘জালালের গল্প’ খ্যাত বরকত হোসেন পলাশ।

এই দুই অভিনেতার সাথে চিত্রনাট্যও মানানসই, এমন কথা বলছিলেন। তো গল্প নিয়ে একটু মুখ খোলা যায়?-এমন জিজ্ঞাসায় যেনো কিছুটা দমে গেলেন নির্মাতা। কারণ, গল্প বলাতো বারণ! গল্পটাইতো দর্শকের জন্য টুইস্ট। তাই আর বেশি চাপাচাপি নয়। যতোটুকু না বললেই নয়, ঠিক ততোটুকই জানালেন তানিম নূর। বলেন: এটি আসলে সাইকোলোজিক্যাল ক্রাইম থ্রিলার। দুজন ব্যক্তির পারস্পারিক দ্বন্দ্ব, সংঘাতই গল্পে মুখ্য বিষয়। মূলত দুজন মানুষের মনস্তাত্বিক লড়াইটাই সিনেমায় দেখতে পাবেন দর্শক।

এদিকে বাংলাদেশে প্রথমবার অমনিবাস চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েও কথা বলেন এই নির্মাতা। বলেন: এমন উদ্যোগ নেয়ার সমস্ত ক্রেডিট ইমপ্রেস টেলিফিল্ম ও এই প্রজেক্টের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমনের। খুব সুন্দরভাবে, সুশৃঙক্ষলভাবে সবগুলো কাজ সম্পন্ন হচ্ছে। এতো স্মুথলি কোনো প্রজেক্ট রান করতে এর আগে খুব একটা দেখিনি। কাজ শুরুর ৫/৬ মাস আগে থেকে আমরা প্রজেক্ট নিয়ে পরস্পর আলোচনা করেছি, নিজেদের তৈরি করেছি। সবকিছু সুন্দর ভাবে গোছানো প্রক্রিয়ায় এগিয়েছে। এখন শুধু শুটিং শেষের প্রতীক্ষা। তারপরই দেশের দর্শকরা দেখতে পারবেন অভিনব একটি কাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাজালালের গল্পলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বুফনকে চায় পিএসজি

পরবর্তী

খালেদা জিয়া ছাড়া বিএনপির প্রথম ইফতার পার্টি

পরবর্তী

খালেদা জিয়া ছাড়া বিএনপির প্রথম ইফতার পার্টি

‘২০০৯ সালে শিক্ষার হার ছিলো ৪৭ শতাংশ আর এখন ৭৭ শতাংশ’

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT