চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনমোহনের জীবনী নিয়ে সিনেমা, ট্রেলারেই তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে, এমন ঘোষণা হয়েছিলো গেল বছরে। কথা মতো সেটাই হলো। আগামী বছরের ১১জানুয়ারি মুক্তি পাচ্ছে মনমোহন সিংকে নিয়ে নির্মিত বায়োপিক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ।

কিন্তু তার আগে ট্রেলার প্রকাশ করেই ভারতজুড়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল ট্রেলার। আর এর পর পরই শুরু হয়েছে এ নিয়ে বিতর্ক।

মনমোহনের জীবনী নিয়ে নির্মিত ছবির ট্রেলার প্রকাশের পরই ভারতে শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেস-এর মধ্যে তুমুল বাকবিতণ্ডা! ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা ভোটের কথা মাথায় রেখে শাসক দল বিজেপি যেমন এই সিনেমাকে প্রচারের হাতিয়ার করেছে, ঠিক তেমনই রুখে দাঁড়িয়েছে কংগ্রেস।

কংগ্রেসের দাবি, সর্ব সাধারণের মুক্তির আগে সিনেমাটি তাদের জন্য বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হোক। আপত্তিকর কিছু থাকলে তা কাটছাঁট করে দেখানো হোক।

ট্রেলার প্রকাশের পর ছবিটির বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছে কংগ্রেস। এমন অভিযোগেরও সত্য মেলে ট্রেলারে। কারণ সেখানে দেখানো হয়েছে একটানা দশ বছর এক পরিবার কীভাবে দেশ শাসনের মধ্য দিয়ে ফায়দা তুলেছে, এই সিনেমা তারই কাহিনি।

অন্যদিকে কংগ্রেসের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।

Reneta

মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন তার উপদেষ্টা হিসেবে ছিলেন সাংবাদিক সঞ্জয় বারু। তাঁর লেখা বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর ওপর ভিত্তি করেই এই সিনেমা। সিনেমার নামও অপরিবর্তিত রাখা হয়েছে। তাঁর দশ বছরের শাসনের সময় বিভিন্ন বিষয়ে মনমোহন সিংয়ের অবস্থান, তাঁর ওপর সোনিয়ার প্রভাব, বিভিন্ন দুর্নীতি, রাহুল গান্ধীর মনোভাব ইত্যাদির উল্লেখ রয়েছে। ছবিটিতে মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা  অনুপম খের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম খেরট্রেলারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র ছাড়তে বাধ্য করা যাবে না: সিইসি

পরবর্তী

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পরবর্তী

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সাংবাদিকরা কেন বিদেশি কূটনীতিকদের এত বেশি পাত্তা দেন?

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT