চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্য আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজ

আকাশে এমন ধরনের সংঘর্ষকে বিরলই বলা হয়। পশ্চিম-মধ্য ফ্রান্সে দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে মাঝ আকাশে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে প্রাণ হারিয়েছে ৫ জন।

শনিবার স্থানীয় সময় প্রায় বিকেল সাড়ে চারটার দিকে ট্যুর শহরের দক্ষিণ-পূর্বে দুটি হালকা উড়োজাহাজের সংঘর্ষ ঘটে।

উদ্ধারের জন্য প্রায় ৫০ জন দমকলকর্মীসহ জরুরি ক্রুদের ঘটনাস্থলে ডাকা হয়। পরে তারা সংঘর্ষের স্থানটি বন্ধ করে দেয়।

তবে উড়োজাহাজ দুটি নিচে বিধ্বস্ত হওয়ার সময় আর কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। ট্যুরের দক্ষিণ-পূর্বে প্রায় ৪৬ কিলোমিটার (২৯ মাইল) দক্ষিণে অবস্থিত লোকেশ শহরে একটি বাড়ির পাশে দু’জন লোক নিয়ে একটি মাইক্রোলাইট বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়িটির বিদ্যুতিক মিটারের সংস্পর্শে এলে তাতে আগুন ধরে যায়।

আরেকটি বড় ডায়মন্ড ডিএ৪০ উড়োজাহাজ ১০০ মিটারেরও দূরে একটি জনশূন্য অঞ্চলে পড়ে যায়। সেটাতে তিনজন পর্যটক ছিল।

Reneta

স্থানীয় সরকারী কর্মকর্তা নাদিয়া সেঘিয়ার বলেন, ওই পাঁচ জনই মারা গেছেন।

নিহতদের পরিচয় বা সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার স্থানগুলো বন্ধ করা হয়েছে এবং ওই এলাকার বাসিন্দাদের তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

এর আগে ১৯৯৮ সালে ফ্রান্সের ব্রিটানির উপকূলে কুইবারন উপসাগরে একটি মারাত্মক ঘটনা ঘটেছিল, তখন ১৯০০ ডি বিচক্রাফটের একটি হালকা উড়োজাহাজের সাথে মধ্য আকাশে সংঘর্ষ হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিল ১৫ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজনিহতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT