শিক্ষা

মধ্যরাতে ভিসির বাসভবন ঘিরে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

মধ্যরাতে ভিসির বাসভবন ঘিরে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

হলের একজন হাউজ টিউটরকে অপসারণের দাবিতে শতাধিক ছাত্রী রাত সোয়া বারোটার দিকে মিছিল-স্লোগানে ভিসি’র বাসভবনের সামনে এসে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।

বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বাসা থেকে বের হয়ে আসেন এবং ছাত্রীদের অভিযোগ শুনেন।

এসময় লোপা নামের হাউজ টিউটরকে অপসারণের দাবিতে উপাচার্যের কাছে ছাত্রীরা লিখিত অভিযোগ করে।

মধ্যরাতে ভিসির বাসভবন ঘিরে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

তবে ভিসির আশ্বাসের পরও তারা আন্দোলন চালিয়ে গেলে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন উপস্থিত হন। পরে রাত দেড়টার দিকে ভিসি এবং প্রক্টরের অভিযোগ আমলে নেয়ার আশ্বাসের পর আন্দোলনরত ছাত্রীরা হলে ফিরে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, হলের হাউজ টিউটর তাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন। এমনকি ছাত্রীদের বাপ, মা তুলেও তিনি গালি-গালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত হাউজ টিউটরের বক্তব্য জানা যায়নি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…