চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে পরিবারের সঙ্গে কেক কাটলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বলিউডের পর্দা কাঁপাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। ২৭ ডিসেম্বর এই তারকা পা রাখলেন ৫৪ বছরে!

প্রতি বছরের মত এই বছরও জন্মদিনের আগের রাতেই ঘরোয়া ভাবে পুরো পরিবারে সাথে নিজ বাসাতেই জন্মদিনের কেক কাটেন সালমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন সালমানের বাবা সেলিম খান, বোন অর্পিতা, ভাগিনা আহিলসহ বলিউডের অনেকেই।

ইতোমধ্যেই সালমানের জন্মদিনের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটিতে সালমানকে দেখা গেছে ভাগ্নে আহিলকে কোলে নিয়ে বিশাল একটি কেক কাটতে। কেকটি কাটার সময় সবাই মিলে গেয়ে ওঠে জন্মদিনের গান। এসময় সালমানের পরনে ছিল ক্যাজুয়াল ডেনিম, নেভি-ব্লু টিশার্ট এবং ব্রাউন জ্যাকেট।

১৯৮৮ সালে ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমানের। এর এক বছর পরেই ‘ম্যায়নে পিয়ার কিয়া’ নামের ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পান এবং সে সময় ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগত পুরস্কার লাভ করেন সালমান।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বলিউড সুপারস্টারকে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচিত্রগুলো হলো- সাজান, হাম আপকে হ্যায় কৌন, করণ-অর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বজরঙ্গী ভাইজান, সুলতান, এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যা সহ আরো অনেক সিনেমা।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান অভিনীত নতুন সিনেমা ‘দাবাং থ্রি’। ছবিটি বর্তমানে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে। একই সাথে মুক্তি সাত দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ছবিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪তম জন্মদিনবলিউডসালমান খানসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT