জর্ডান থেকে টোকিও যাওয়ার পথে ঢাকায় এক ঘণ্টার যাত্রাবিরতি করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রাত পৌণে ১টায় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী।
পরে সংক্ষিপ্ত বৈঠকে প্যালেস্টাইনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। শিগগিরই বাংলাদেশ সফরের কথা জানান ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
রাত ২টার দিকে প্রেসিডেন্ট আব্বাসের বিশেষ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।






