চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের ২০ শহরে ‘হালদা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

তৌকীর আহমেদের পরিচালনায় পঞ্চম ছবি ‘হালদা’ মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের ২০ শহরের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।  আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক এর বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদায়ী বছরের বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর সারাদেশের ৯০ টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।  দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প নিয়ে তৈরী হয়েছে ছবিটি। আজাদ বুলবুলের গল্পে চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, শাহেদ আলী সুজন, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রটির সঙ্গীত করেছেন প্রাক্তন ‘চিরকুট’ সদস্য পিন্টু ঘোষ।

৮ ডিসেম্বর পাশ্চাত্য দেশ  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়া শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’।  রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। এদিকে একই দিনে ছবিটি মুক্তি পাবে কানাডার টরন্টো আর মিসিসাগা এবং মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ৪টি প্রেক্ষাগৃহে।

১৯ জানুয়ারি মুক্তি পাবে দেশটির এডমন্টন (প্রথমবারের মত), ক্যালগেরি এবং উইনিপেগ শহরের ৩টি প্রেক্ষাগৃহে।

অন্যদিকে আরব বা মধ্যপ্রাচ্যের বাঙ্গালী প্রবণ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর ৬টি শহরে মুক্তির কথা রয়েছে ছবিটির।

ট্যাগ: তৌকীরমোশাররফ করিমহালদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইকেটে ক্ষুব্ধ মাশরাফী, হিসাব মেলাতে পারেন না তামিম

পরবর্তী

‘দুজন মানুষই নাই হয়ে গেলেন’

পরবর্তী
বন্ধু লাকী আখন্দের ডাকে যেন সাড়া দিতেই এমন হঠাৎ করেই চলে গেলেন আনিসুল হক

‘দুজন মানুষই নাই হয়ে গেলেন’

বুয়েটে হাজির ‘হালদা’র হাসু ও নির্মাতা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT