চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে বাংলা ছবির প্রচার ও প্রসারে ‘মিডিয়া মেজ গাল্ফ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

জীবনের তাগিদে অসংখ্য মানুষ দেশ ছেড়ে প্রবাস জীবন বেছে নেন। এই সংখ্যাটা সবচেয়ে বেশী মধ্যপ্রাচ্যে। সেখানে জীবন যাপন করেন হাজারো বাঙালি। অথচ এই বিশাল জনগোষ্ঠির বিনোদনের মাধ্যমটি হিন্দি ছবির দখলে। তবে এবার মধ্যপ্রাচ্যের দর্শকের কাছে বাংলা ছবির প্রচার ও প্রসারে কাজ করবে ‘মিডিয়া মেজ গাল্ফ’।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দুবাইয়ের টাইম গ্র্যান্ড প্লাজা হোটেলে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র ও মিডিয়া কমিউনিকেশন ভিত্তিক প্রতিষ্ঠান ‘মিডিয়া মেজ গাল্ফ’।

এটি প্রতিষ্ঠা করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন, দুবাই প্রবাসী জিয়াউর রহমান এবং আহমেদ ইখতিয়ার পাভেল।

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘প্লেসিং বাংলাদেশ অন গ্লোবাল ম্যাপ’ এই স্লোগান নিয়ে মধ্যপ্রাচ্যে বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করবে আমাদের এই প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে চলচ্চিত্র নির্মাণ, দুবাইয়ে বাংলাদেশেী সিনেমার শুটিং সুবিধা প্রদান এবং ভিজ্যুয়াল কমিউনিকেশন বিষয়ে পেশাদার টিম তৈরি করার কাজ করছে ‘মিডিয়া মেজ’।

অনুষ্ঠানে মিডিয়া মেজের প্রথম প্রযোজনা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টি পার্টি’ দেখানো হয়। মিডিয়া মেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমানের তৈরি করা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দুবাই সরকারের হ্যাপিনেস মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ২২-এ নির্বাচিত হওয়ার গৌরবও অর্জন করে বলে জানান তিনি।

এই অনুষ্ঠানে ২০১৯ সালে ‘মিডিয়া মেজ’ সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে যে ৬ টি সিনেমা দেখানো হবে সেগুলোর ট্রেলার, টিজার সহ অন্যান্য তথ্য প্রদান করে। অনুষ্ঠানে মিডিয়া মেজের পরিকল্পনা সম্পর্কে একটি উপস্থাপনাও দেন নির্মাতা দীপংকর দীপন।

Reneta

সেখানে উঠে আসে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নের লক্ষে এখন প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে আসার প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা। ‘মিডিয়া মেজে’র অ্যাডভাইজরি প্যানেল, মিডিয়া সেল এবং পজিটিভ সোশ্যাল ইমপ্যাক্ট প্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন আহমেদ ইখতিয়ার পাভেল। অতিথিদের নিয়ে মিডিয়া মেজের ওয়েব সাইট ও ফেসবুক পেজের উদ্বোধন করেন জিয়াউর রহমান।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাফর চৌধুরী, আল আইনের কমিউনিটি নেতা সি আই পি শেখ ফরিদ, মালয়েশিয়ান ট্রেড সেন্টারের নির্বাহী শেখ আহমেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শারমীন আহসান, বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ইয়াসমীন মেরুনা, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি, দুবাই সাংবাদিক সমিতির নেতা মাহবুব হাসান হৃদয় ও সাইফুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুবাই কমিউনিটির প্রিয়মুখ সোনিয়া সামিয়া।

বাংলাদেশ থেকে ‘মিডিয়া মেজ’কে ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারকী, মিশা সওদাগর, আব্দুল আজিজ, গোলাম সোহবার দোদুল, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, বুবলী, বাঁধন, সুমন আনোয়ার, সোহানা সাবা, এবিএম সুমন, বাপ্পী চৌধুরী, সানী সানোয়ার, ফাখরুল আরেফিন, মাজনুন মিজান, আফজাল হোসেন মুন্না প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজালআব্দুল আজিজএবিএম সুমনজয়া আহসানঢাকা অ্যাটাকদীপংকর দীপনফাখরুল আরেফিনবাঁধনবাপ্পী চৌধুরীবুবলীমাজনুন মিজানমিশা সওদাগরমেহের আফরোজ শাওনমোস্তফা সরয়ার ফারকীসানী সানোয়ারসুমন আনোয়ারসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT