চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইরাক যুদ্ধের কথা মাথায় রেখেই হোয়াইট হাউজ এই পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন বলে নিউইয়র্ক টাইমসের বরাতে ডেইলি মেইল জানিয়েছে।

এই বৈঠকে অনেক পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। তবে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এক লাখ ২০ হাজার সৈন্য মোতায়েনের বিষয়টি। এই পরিকল্পনা বাস্তবায়নে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। এবং এটি আকারে হতে পারে ২০০৩ সালে যেভাবে ইরাকে আক্রমণ করা হয়েছিল।

তবে এই পরিকল্পনাকে এখনই ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বলা যাচ্ছে না। স্থল হামলার জন্য আরও সৈন্য লাগবে বলে নিউইয়র্ক টাইমস জানায়।

বুধবার ডোনাল্ড ট্রাম্পও ইরানকে সতর্ক করে বলেন, ইরান যদি মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করে তাহলে তাদের ‘কড়া মূল্য’ দিতে হবে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা দেখবো ইরানে কী হচ্ছে, যদি তারা কোনকিছু করে তাহলে সেটি হবে বড় ভুল।

ট্রাম্প চান, তেহরান তাদের অস্ত্রের লাগাম টেনে ধরুক। এ লক্ষ্য নিয়েই সম্প্রতি যুক্তরাষ্ট্র গালফ অঞ্চলে বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে।

Reneta

তবে ইরান এসব পদক্ষেপকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ দাবি করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। ইরান জানিয়েছে, তারা কখনই তাদের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করতে দিবে না।

ইরানের পরমাণু কর্মসূচি রোধে ২০১৫ সালে করা এক আন্তর্জাতিক চুক্তি থেকে  ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। একই সঙ্গে ট্রাম্প ইরানের ওপর একর পর এক নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে থাকেন।

এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান বা তাদের মিত্রদের ছোড়া বিস্ফোরকে গত রোববার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বন্দরে চারটি জাহাজে গর্তের সৃষ্টি হয়েছে।

ওই বিস্ফোরণে সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার, নরওয়ের পতাকাবাহী জাহাজ, সংযুক্ত আরব আমিরাতের শারজাহর ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT