চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্রিচই পাচ্ছেন ব্যালন ডি’অর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে আগামী ৩ ডিসেম্বর। গত দশ বছর এই ট্রফি পাঁচবার করে জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। এবার পরিস্থিতি অনেকটা ভিন্ন। গত মৌসুম এবং চলতি বছর মিলিয়ে নিজের দেশ এবং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। দেশকে বিশ্বকাপ ফাইনালে নিয়েছিলেন। একইসঙ্গে রিয়াল জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। যার ফলে চলতি বছর ফিফার ‘দ্য বেস্ট’ এবং উয়েফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

ইতোমধ্যে দুটি পুরস্কার পেলেও ব্যালন ডি’অর পাবেন কি না তা সময়ই বলবে। তবে স্প্যানিশ রেডিও চ্যানেল ‘ওন্ডা সেরো’ নিজেদের পরিসংখ্যান জানিয়ে দিয়েছে। তাদের মতে, চলতি বছর ব্যালন ডি’অর পাবেন লুকা মদ্রিচই। দ্বিতীয় স্থানে থাকবেন রোনালদো এবং তৃতীয় স্থানে অ্যান্থনিও গ্রিজম্যান।

অবশ্য গত সপ্তাহের আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই তালিকায় প্রথম তিনে ছিলেন লুকা মদ্রিচ, কাইলিয়ান এমবাপে এবং রাফায়েল ভারানে।

Banglabid

গত কয়েক মাস নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন মদ্রিচ। তেমন ছন্দে পাওয়া যাচ্ছিল না ক্রোয়েট অধিনায়ককে। এতে তিনি ব্যালন ডি’অর লড়াইয়ে পিছিয়ে পড়েছিলেন বলেও শোনা যাচ্ছিল। স্প্যানিশ রেডিওর জুরিরা অবশ্য তাকেই এই শিরোপার মালিক বেছেছেন।

এখনো বেশ কয়েকদিন বাকি আছে ট্রফি-নাইটের। ফলে এই পুরস্কার নিয়ে যে অনেক সংগঠন নিজেদের মতামত প্রকাশ করবে তাতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত কে শিরোপা উঁচিয়ে ধরেন, তার জন্য অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর পর্যন্তই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যালন ডি”অরলুকা মদ্রিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বিএনপি

পরবর্তী

পেস নির্ভরতা ‘কমাবে না’ উইন্ডিজ

পরবর্তী

পেস নির্ভরতা ‘কমাবে না’ উইন্ডিজ

ইয়াসিরের ১১২, রাজ্জাকের ৫ উইকেট

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT