চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মতি ভাইয়ের’ সেঞ্চুরিতে উচ্ছ্বসিত মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামের শততম ওয়ানডে ম্যাচ মাঠে গড়িয়েছে বুধবার। নেই বাংলাদেশ, মাইলফলকের দিনে খেলছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তাই বলে কী মাঠে আসা যাবে না! ইনডোরে অনুশীলন সেরে ম্যাচ দেখতে তাই হোম অব ক্রিকেটে চলে এলেন মাশরাফীর বিন মোর্ত্তজাও। টাইগার অধিনায়ক সোজা চলে গেলেন বাউন্ডারি লাইনের কাছে। বসলেন ছাতার তলে। সাক্ষী হলেন ঐতিহাসিক মুহূর্তের।

মাশরাফী পরে ফটো সাংবাদিকদের জন্য বরাদ্দ স্থানে বসে দেখলেন খেলা। মাঠকর্মী আব্দুল মতিনকে পাশে বসিয়ে কিছুক্ষণ চোখ রাখলেন ম্যাচে। মাঠকর্মী হিসেবে তারও এটি একশত ম্যাচ। বহু স্মৃতি-বিস্মৃতির সাক্ষী তিনিও। প্রিয় মাঠ এবং প্রিয় মানুষটির বিশেষ দিনের স্মৃতি পরে সেলফিবন্দী করলেন ম্যাশ।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই সেলফি পোস্ট করেছেন মাশরাফী। শিরোনামে লিখেছেন, ‘তামিম, সাকিব আরও অনেকের ১০০ পেরিয়ে আজ মতি ভাইয়ের ১০০ নটআউট যেন বেশি আনন্দের। অভিনন্দন মতি ভাই, ২০০এর অপেক্ষায় আছে শেরে বাংলা…।’

২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করেছিল মিরপুরের এই স্টেডিয়ামটি। জয় দিয়ে শুরু করা ভেন্যুটি প্রিয় হয়ে উঠতে সময় লাগেনি। টাইগারদের অনেক বড় বড় জয়ের সাক্ষী এ দেশের ক্রিকেটের মূল ভেন্যুটি।

Reneta

মাইলফলকের একশতম ম্যাচ স্মরণীয় করে রাখতে সাদামাটা উদযাপন করেছে বিসিবি। শুভেচ্ছা জানানো হয় এ ম্যাচের রেফারি ডেভিড বুনকে। আইসিসি’র ম্যাচ রেফারি হিসেবে এটি তারও শততম ওয়ানডে ম্যাচ। শততম ম্যাচে দায়িত্ব পালন করা সকল মাঠকমীদের দেয়া হয় জ্যাকেট। পেছনে লেখা শের-ই-বাংলার ‘১০০’। অভিনন্দন জানানো হয় মাঠকর্মী মতিনকেও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফীমিরপুর শের-ই-বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

১১ ম্যাচ অপরাজিত মিয়ামি, নিউ ইংল্যান্ডের বিপক্ষেও ড্র

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস ডিনারে গুলি, হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এপ্রিল ২৬, ২০২৬

৯ জন নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন আল-আহলি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT