চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিন খসরুর প্রতি শ্রদ্ধায় বসবে না সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ আজ (বৃহস্পতিবার) না বসার সিদ্ধান্ত নিয়েছে।

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা না করার এ বিষয়টি ভার্চুয়াল আদালত থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সকালে সবাইকে অবহিত করেন।

করোনাভাইরাস সংক্রমিত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

দলীয় এ সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিচারপতি-সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন মানুষ তার মৃত্যুতে শোক জানান।

গত ১৬ মার্চ আব্দুল মতিন খসরুর করোনা পজিটিভ আসে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। একপর্যায়ে গত ১ এপ্রিল আব্দুল মতিন খসরুর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

এরপর ৩ এপ্রিল আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে ১২ এপ্রিল তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

আব্দুল মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবদুল মালেক এবং মাতা জাহানারা বেগম। আব্দুল মতিন খসরু এক ছেলে ও এক মেয়ের জনক।

১৯৭৮ সালে কুমিল্লা জজকোর্টে আইন পেশা শুরু করেন আব্দুল মতিন খসরু। এরপর ১৯৮২ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। এরমাঝে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুডিচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন।

একপর্যায়ে আইন পেশার পাশাপাশি জাতীয় রাজনীতির সাথে জড়িত হন আব্দুল মতিন খসরু। তিনি বর্তমান জাতীয় সংসদ-সহ মোট ৫ বার  সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

১৯৯৬-২০০১ মেয়াদে ছিলেন দেশের আইনমন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু সর্বশেষ ২০২১-২২ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।

ট্যাগ: মতিন খসরুসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপর্যস্ত বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ছুঁইছুঁই

পরবর্তী

নতুন ধরণের করোনা ঠেকাতে নাজেহাল কানাডা

পরবর্তী
স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত, PPE পরিধান করে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ধরণের করোনা ঠেকাতে নাজেহাল কানাডা

Bangladeshi people gather around an ambulance after an incident. Channel i News - চ্যানেল আই নিউজ

লুডু খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT