অবশেষে শুক্রবার(২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত পরিচালিত প্রথম ছবি ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’। মুক্তির আগেই নানা কারণে ছবিটি বেশ সাড়া ফেলে দিয়েছিলো। মুক্তির পর দর্শক জরিপ আর বক্স অফিসে কেমন দাপট দেখালো মণিকর্নিকা?
‘মণিকর্নিকা’র জন্য খুব শ্রম দিয়েছেন কঙ্গনা। ক্যারিয়ারে এই ছবিকে মাইলফলক হিসেবেই দেখছিলেন তিনি। কিন্তু মুক্তির পর প্রথম দিনে আশানুরূপ ফল পায়নি ছবিটি! কি বক্স অফিসে, কি দর্শক রিভিউ!
বক্স অফিসের হিসেবে বলতে গেলে ১২৫ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে মাত্র ৭ থেকে ৯ কোটি রুপি (মুভি রিভিউজ.কম এর হিসেবে অনুযায়ি)! যেখানে চলচ্চিত্র বিশেষজ্ঞরা ধারণা করেছিল প্রথম দিনে এর আয় অন্তত ১২ থেকে ১৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
এদিকে দর্শক রিভিউ খুব সুবিধার নয়। ৫ এর মধ্যে কেউ ছবিটির ললাটে ৩ দিয়েছেন। কেউ আবার ছবির সমালোচনা করেছেন নানা দিক নিয়ে। সব মিলিয়ে কঙ্গনার প্রথম পরিচালনার এই ছবিটি খুব একটা ভালো শুরু হয়নি, এটা বলা যায়।
তবে সিনে বিশ্লেষকরা ছবিটি ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে নারাজ। কেননা, সপ্তাহের এখনো ৬ দিন বাকি! দেখা যাক, শেষ পর্যন্ত ‘মণিকর্নিকার’ ভাগ্যে হিট নাকি ফ্লপের খেতাব জুটে!
ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে লক্ষ্মী বাইয়ের লড়াইয়ের অসামান্য কাহিনী তুলে ধরছে এই ছবিতে। ১৮৫৭ সালের সেই রক্তাক্ত সময়কে ফ্রেমে বন্দি করেছেন পরিচালক রাধা কৃষ্ণ জাগরলামুদি ও কঙ্গনা নিজেই।







