চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মজুরি ১৬ হাজার টাকা না হলে সেপ্টেম্বরে কঠিন আন্দোলন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

পোশাক কারখানা মালিকদের প্রস্তাবিত ৬ হাজার ৩৬০ টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিক নেতারা বলেছেন, শিগগিরই ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা না হলে সেপ্টেম্বরে গার্মেন্টস শ্রমিকরা কঠিন আন্দোলন গড়ে তুলবে।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের এ হুঁশিয়ারি দেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়কারী মাহবুবুর রহমান।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা বর্তমানে যে মজুরি পায়, তাতে তাদের জীবন ধারণ খুব কঠিন। ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা না হলে সেপ্টেম্বর মাসে গার্মেন্টস শ্রমিকরা কঠিন আন্দোলন গড়ে তুলবে।

১৬ জুলাই মজুরি বোর্ডের বৈঠকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকা করার প্রস্তাব দিয়েছেন মালিকরা। আর শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবিত মজুরি ছিল ১২ হাজার ২০ টাকা। এর কোনটি মানেননি শ্রমিকরা। বৈঠকের ঘোষণা শোনার পর পরই তারা তা প্রত্যাখ্যান করেন।

মাহবুবুর রহমান বলেন, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ অর্জনকারী শ্রমিকদের শ্রমে ও ঘামে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের এ শিল্প। তাই এই শিল্পের বিকাশের জন্য এদের মজুরি বাড়ানো জরুরি।কিন্তু বিষয়টি মালিকপক্ষ এখনো বুঝতে সক্ষম হননি।

তিনি বলেন, মালিক এবং বায়ারদের (ক্রেতা) বিলিয়ন বিলিয়ন ডলার লাভের এই ব্যবসার খুব সামান্য লভ্যাংশ দিলেই শ্রমিকরা উৎপাদনের চাকাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারতো। এতে কোন সন্দেহ নেই।

মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছেন জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া। তিনি মূলত মজুরি নির্ধারণে শ্রমিকদের হয়ে ন্যূনতম মজুরির প্রস্তাবনা জমা দিয়েছেন।

এই শামসুন্নাহার ভূঁইয়াকে উদ্দেশ্য করে মাহবুবুর রহমান বলেন, শ্রমিক প্রতিনিধিরা সব সংগঠনের মতামত নিয়ে ১৬ হাজার টাকা প্রস্তাব দিবেন বলে আমাদের কথা দিয়েছিলেন। অথচ কী কারণে, কোন চাপের মুখে তিনি কথা রাখলেন না এবং শ্রমিকদের দাবিকে অবমাননা করে কেন ১২ হাজার ২০ টাকা প্রস্তাব করলেন; তা এখন স্পষ্ট।

“তিনি (শামসুন্নাহার ভূঁইয়া) যে প্রক্রিয়ার মজুরি বোর্ড সদস্য হয়েছেন তা থেকেই বোঝা যায় তিনি প্রকৃত শ্রমিক প্রতিনিধি নন। যার প্রমাণই তিনি দিয়েছেন তার প্রস্তাবনার মাধ্যমে।”

শ্রমিক নেতা মাহবুবুর রহমান বলেন, অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরের শ্রমিকরাও বর্তমানে দেশি-বিদেশি পূুঁজিবাদের নির্মম শোষণের শিকার। শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধাহারে অনাহারে পুষ্টিহীনতায় জীবন যাপন করেন। তাই শ্রমিকদের ১৬ হাজার টাকা মোট মজুরির প্রস্তাবনা মেনে নেয়ার জন্য মালিক প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শ্রমিক নেত্রী মোশরেফা মিশুসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

একই স্থানে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন নামের একটি শ্রমিক সংগঠন একই দাবিতে সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

ট্যাগ: গার্মেন্টস শ্রমিকলিড নিউজশ্রমিকদের মজুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে নিপীড়নবিরোধীদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পরবর্তী

শাহরুখ-সালমানকে টপকে শীর্ষে অক্ষয়

পরবর্তী

শাহরুখ-সালমানকে টপকে শীর্ষে অক্ষয়

শিশুদের জনপ্রিয় ‘স্লাইম টয়’ থেকে সাবধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT