চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ঢাকায় পরমব্রত

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৮:৫৮ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়

ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় এবার পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন তিনি।

রাতে কথা হলো পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার ঢাকায় এসে দারুণ খুশি তিনি। জানালেন, তার অনেক দিনের ইচ্ছা, পহেলা বৈশাখে ঢাকায় থাকবেন। এই দিন সকালে অংশ নেবেন ছায়ানটের বর্ষবরণ আর চারুকলার মঙ্গল শোভাযাত্রায়।

আরও জানালেন, গত বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি ঢাকায় ছিলেন। ‘ভুবন মাঝি’ ছবি​র শুটিং করছিলেন। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সবাই মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। এটি ছিল তার আরেকটি ইচ্ছা।

এবার ঢাকায় এসে পরমব্রত বললেন, ‘সেই ছোটবেলার থেকে বাংলাদেশের নানা আয়োজনের কথা শুনে আসছি। এবার আমি তার একটি অংশ নিতে পারব। এই দিনটির জন্য এতটা বছর অপেক্ষা করেছি। আজ তা পূরণ হতে চলেছে।’

পরমব্রত অভিনীত ‘ভুবন মাঝি’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশে। ছবির মুক্তির সময় ঢাকায় এসেছিলেন, তবে মুক্তির দিনই কলকাতায় ফিরতে হয়েছিল। গতকাল বুধবার ঢাকায় এসে রাতে ছবির পরিচালক ফাখরুল আরিফীন খানের বাসায় আড্ডা দেন তিনি। ছবির শিল্পী, কলাকুশলী আর কিছু আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন এই আয়োজনে।

পরমব্রত আগেই জানিয়েছেন, এপ্রিল মাসের এই সময়টাতে তিনি ঢাকায় থাকবেন। ইমপ্রেস প্রযোজিত ‘হলুদবনি’ ছবির শুটিং করবেন। পহেলা বৈশাখ যেন ঢাকায় উদযাপন করতে পারেন, সেভাবেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছেন। কিন্তু এবার শুটিং হচ্ছে না। তিনি এসেছেন ভ্রমণ ভিসায়। পহেলা বৈশাখ উদযাপন করে ১৬ এপ্রিল কলকাতায় ফিরে যাবেন। ‘হলুদবনি’ ছবির শুটিং করতে শিগগিরই আবার আসবেন তিনি। এই ছবিতে অভিনয় করছেন তিশা, পরমব্রত ও পাওলি দাম।  ​

বুধবার রাতে ‘ভুবন মাঝি’ ছবির নায়িকা অপর্ণা ঘোষের সঙ্গে সেলফি তোলেন পরমব্রত
Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রত চটোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT