চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল দিনে শাহবাগে জয়ার ‘দেবী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৭তম আসর। রাজধানীর ছয়টি ভেন্যুতে ১০ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে দেশ বিদেশের সিনেমা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) এই উৎসবে দেখানো হবে গেল বছরের ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘দেবী’।

জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’। যার পরিচালনায় ছিলেন অনম বিশ্বাস। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ দিন(মঙ্গলবার) বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগে অবস্থিত গণগ্রন্থাগার মিলনায়তনে দেখানো হবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে।

এরআগে একই উৎসবে গত রবিবার সন্ধ্যায় ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে দেখানো হয় জয়া অভিনীত কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘এক যে ছিলো রাজা’। গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে নির্মিত ইতিহাস নির্ভর এই ছবিটি দেখতে এদিন পুরো হাউজফুল ছিলো জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন। আয়োজকরা প্রত্যাশা করছেন, জয়ার ‘দেবী’ দেখতেও এমনই ভিড় হবে উৎসবে।

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে রহস্যধর্মী চলচ্চিত্র ‘দেবী’। যার মূল ভূমিকায় আছেন মিসির আলি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা।

এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

ট্যাগ: এক যে ছিলো রাজাজয়া আহসানঢাকা ফিল্ম ফেস্টিভাল ২০১৯দেবীলিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথা বলার কেউ নেই, আশা ভোসলের আক্ষেপ!

পরবর্তী

দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে তসলিমা নাসরিনের ‘বেশরম’

পরবর্তী

দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে তসলিমা নাসরিনের 'বেশরম'

‘আংরেজি মে কেহতা হ্যায়’ নিয়ে ঢাকায় বলিউড নির্মাতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভের বিষয়ে জানতে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT