মঙ্গল গ্রহের একটি অত্যাশ্চর্য ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গত সোমবার প্রকাশিত এই ছবি দেখে বিস্মিত স্থানীয়রা। কেউ বলছে এটি মঙ্গল গ্রহে এলিয়েনের পায়ের ছাপ, কেউ বলছে বাকরুদ্ধ করে দেয়া বিস্ময়কর দৃশ্য বা মন্ত্রমুগ্ধ চিত্র।
তবে ইউএস ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের ইনস্টাগ্রামে লাল গ্রহের এই গর্তের এই ছবি প্রকাশ করেছে এয়ারি-০ বা বায়বীয়-০ নামে।
নাসা ছবিটি তুলেছে উচ্চ-রেজ্যুলেশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (হাইরাইজ) ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা জানায়, এই ছবিটি মঙ্গল গ্রহে শূন্য দ্রাঘিমাংশের দিকে আলোকপাত করেছে যার মান লাল গ্রহের গ্রিনউইচ অবজারভেটরির সমতুল্য।
ছবির বর্ণনায় নাসা লিখেছে, এই গর্তের মধ্যে যে বৃহৎ গর্তটি দেখা যাছে, তাকে এয়ারি ক্রেটার বা বায়বীয় গর্ত বলা হয়। যা মূলত লাল গ্রহের শূন্য দ্রাঘিমাংশের প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা এই গ্রহের আরও বিশদ ছবি ধারণ করা শুরু করেছে ফলে তাদের সুনির্দিষ্ট নামের প্রয়োজন হয়ে থাকে। তাই, এই মহাকাশ গবেষণা সংস্থা গর্তটিকে এয়ারি-০ বা বায়বীয়-০ হিসেবে নামকরণ করেছে। এই গর্তটির প্রাইম মেরিডিয়ান বিদ্যমান মানচিত্র পরিবর্তন করে না।
ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করার পরেই প্রায় সাড়ে ৪ লাখ মানুষ ছবিটি লাইক করে। এছাড়া মন্তব্য ঘরে অনেকে তাদের বিস্মিত হওয়ার অভিব্যক্তিও প্রকাশ করে।








