চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার ভ্যাকসিন নিলেন প্রায় দেড় লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া একজন ব্যক্তি, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার ২১তম দিনে এক লাখ ১৪ হাজার ৬৮০ জন ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন ও নারী ৪৬ হাজার ১৪১ জন ভ্যাকসিন নেন।

এ নিয়ে আজকে পর্যন্ত সারা দেশে ৩৩ লাখ ৪১ হাজার ৫৪৫ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন।

পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ২৪ হাজার ৫২২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৬২৪ জন ও নারী আট হাজার ৮৯৮ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৪২ হাজার ৫৯৩ জন। এরমধ্যে পুরুষ ২৬ হাজার ৪৬৮ জন ও নারী ১৬ হাজার ১২৫ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৮৭০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ২১৯ ও নারী এক হাজার ৬৫১ জন।

চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১২ হাজার ৮৮৭ জন ও নারী আট হাজার ৫৮৩ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ছয় হাজার ৩১৯ জন ও নারী চার হাজার ৫২৯ জন।

রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ছয় হাজার জন ও নারী চার হাজার ৩৫৪ জন। খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ নয় হাজার ৩৭০ ও নারী সাত হাজার ২০০ জন।

বরিশাল বিভাগে চার হাজার ৩০৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৫৭৫ জন ও নারী এক হাজার ৭৩১ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৬৯৯ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৭০১ জন ও নারী এক হাজার ৯৬৮।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবহনে সর্বোচ্চ বরাদ্দ রেখে প্রায় দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি

পরবর্তী

মার্চে অনলাইন স্ট্রিমিংয়ে চমক

পরবর্তী
বিভিন্ন নতুন সিনেমা ও ওয়েব সিরিজের পোস্টার, স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে অনলাইন স্ট্রিমিংয়ে চমক

সন্ত্রাসী বা বিদ্রোহী silhouette ছবি, অস্ত্র হাতে, আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলবাদের প্রাসঙ্গিকতা

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT