বিনোদন

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় নির্ঝরের ‘আহা!’

নির্ঝর ও আহা! অনুষ্ঠানের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় নির্ঝরের ‘আহা!’ অনুষ্ঠানের দৃশ্য, যেখানে একজন নারী ও একজন পুরুষ অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় স্থপতি এনামুল করিম নির্ঝরের প্রথম সিনেমা ‘আহা!’। জনবহুল ঢাকা শহরের দ্রুত বদলে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। পুরানো বাড়িঘর ভেঙ্গে তৈরি হচ্ছে বহুতল ভবন। এটাই ছবির মূল গল্প।

২০০৭ সালে মুক্তির পর বাংলা ভাষাভাষি মানুষের কাছে ব্যাপক সমাদৃত হয় ‘আহা!’ বহু নির্মাতাকেও অনুপ্রাণিত করে ছবিটি। একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কৃত এই ছবিটি আবারও দেখতে পারবেন চ্যানেল আইয়ের দর্শক।

মঙ্গলবার (২১ জুলাই) এ সপ্তাহের বিশেষ সিনেমা হিসেবে বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ‘আহা!’।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, ইয়াসমিন বিলকিস সাথী, ফেরদৌস (অতিথি শিল্পী), প্রজ্ঞা লাবনী, খালেদ খান, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পরিচালক এনামুল করিম নির্ঝর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ শ্রেষ্ঠ পরিচালক ২০০৭ লাভ করেন এবং এটা সহ ছবিটি মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।

বিষয়:ইয়াসমিন বিলকিস সাথী তারিক আনাম খান ফজলুর রহমান বাবু ফেরদৌস শহিদুল আলম সাচ্চু হুমায়ুন ফরীদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…