চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবারের জনসভা থেকে ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা হবে: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

আগামীকাল মঙ্গলবারের জনসভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আজকে ঐক্যফ্রন্টের বৈঠক হয়। সেখানে আগামীকাল ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত হয়৷

তিনি বলেন, আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার দল ঐক্যফ্রন্টে যোগদান করেছেন। আমরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি এবং তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে ৭ তারিখে সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি৷ সে বিষয়গুলো আগামীকাল স্পষ্ট করা হবে৷

এছাড়া আজকের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে, আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। রংপুরে ব্যারিস্টার মঈনুল হোসেনের উপর পুলিশ হেফাজতে থাকার সময় যে আচরণ করা হয়েছে তার নিন্দা জানানো হয় এবং মঈনুল হোসেনকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানানো হয়৷

একই সাথে সারা দেশে সরকারের একটি ঘোষণা সত্ত্বেও যে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে তার প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

Reneta

সংলাপের সময় কর্মসূচি ঘোষণা সংলাপের আবহ নষ্ট করবে কিনা প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যাতে সংলাপের পরিবেশ নষ্ট না হয় সেভাবে কর্মসূচি ঘোষণা করবো।

এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, সুলতান মনসুর, সুব্রত চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্ট নেতারাঐক্যফ্রন্টের জনসভালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT