চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কায় ক্রেন ধসে পড়ার মুহূর্ত (ভিডিওসহ)

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:০৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের মক্কায় হজ কমপ্লেক্সে ক্রেন ধসে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করেছে সৌদি সরকার। ভয়াবহ এই দুর্ঘটনার কয়েকটি ভিডিও চিত্রেও প্রকৃতির প্রলয়ঙ্করি রূপ দেখা যায়।

২২ লাখ হাজির জন্য গোটা কমপ্লেক্সটি ৪ লাখ মিটার বিস্তৃত করার কাজে ক্রেনগুলো আনা হয়েছিলো। ঝড় ও ভারি বৃষ্টিতে এই ক্রেনগুলোর একটি ধসে পড়লে কমপক্ষে ১০৭ জনকে মর্মান্তিক পরিণতি বরণ করতে হয়।

দুর্ঘটনার পরপরই মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজগুলোতে সে মূহুর্তের ভয়াবহতা ধরা পড়েছে। একটি ভিডিও ফুটেজে ঘাতক ক্রেনটিকে ধসে পড়তে দেখা যায়।

Banglabid

ঘটনাস্থলে থাকা কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদক জানান, আসন্ন হজ উপলক্ষে মসজিদ কমপ্লেক্সটিতে অনেক মানুষ ছিলেন। মসজিদের পূর্ব দিকের ৪ তলায় থাকা মসুল্লিদের ওপর ক্রেনটি ধসে পড়ে।

আকস্মিক এই ভয়াবহতায় আতঙ্কিত অনেকেই ছোটাছুটি শুরু করেন। তবে মসজিদের বের হওয়ার পথ বন্ধ থাকায় আটকা পড়েন তারা। তখন পদদলিত হয়েও একজন নিহত হন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০৭ জনের প্রাণহানী ও ২’শ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Reneta

আহতদের মধ্যে হজ পালন করতে যাওয়া ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট।

ক্রেন ধসে হতাহতের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করলেও দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT