বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ মওদুদ আহমেদের একমাত্র ছেলে আমান মমতাজ মওদুদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন টেলিভিশন চ্যানেল এনটিভি’র নিউজ এডিটর মুজতবা খন্দকার।
মুজতবা খন্দকার লিখেছেন, পৃথিবীতে সবচেয়ে ভারি জিনিস হচ্ছে, পিতার কাধে পুত্রের লাশ। মওদুদ আহমদকে জীবন বেলার শেষ প্রান্তে এসে সেটাই বইতে হবে… এটা যে কতখানি কষ্টের এবং দুঃখের তা আমি, আপনি বুঝবোনা… মওদুদ ভাই বুঝবেন…..!
আমানকে আমি জানতাম, চিনতাম। তার বিয়ে নিয়ে মওদুদ আহমদের সেকি ব্যস্ততা তাও দেখেছি…. । এক সময় তার গুলশানের বাসায় প্রায়শ আমরা আমন্ত্রিত হয়ে যেতাম.. দেখা হতো আমানের সাথে…. তখন সে যুবক। বয়স পচিশ কি ছাব্বিশ, কিন্তু আচরণে ছিলো যেন তের কি চৌদ্দ! বুদ্ধির সাথে কিছুটা শারিরীক প্রতিবন্ধীও ছিলেন।
এ নিয়ে মওদুদ কিম্বা হাসনা মওদুদের কি কোন অনুশোচনা ছিলো? জানিনা! কারণ আমাদের সামনে কখনো করেননি… তবে ধারণা করি হয়তোবা ছিলো….ব্যারিষ্টার মওদুদ আহমদের অনেক দোষ গুন থাকতে পারে। কিন্তু তার মতো স্বার্থক, সফল, শিক্ষিত, পন্ডিত রাজনীতিবিদ বাংলাদেশে বিরল। আগামীতে তারমত সুশিক্ষিত রাজনীতিবিদ আমরা পাবো কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
আগরতলা মামলার কনিষ্ঠ আইনজীবী, মুজিব নগর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, বঙ্গবন্ধুর পিএস। স্বাধীন বাংলাদেশের প্রথম পোষ্টমাষ্টার জেনারেল। বাংলাদেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের সকল গুরুত্বপূর্ণ পদে ছিলেন.. তিনি।
তার সাথে আমাদের ঘনিষ্টতা, আইনমন্ত্রী থাকার সময়ে… সে ঘনিষ্টতা কেবলি বেড়েছে, বই কমেনি… বিশ্ব ইতিহাস, দেশের ইতিহাসের অনেক গল্প শুনেছি। শিখেছি অনেক। জেনেছি দেশের অনেক বড় রাজনীতিক সম্পর্কে…
তার গ্রামের বাড়ী নোয়াখালীতে গিয়েছি… কত রাত সেখানে বসে গ্রামীন সমাজের নানা তত্ত্ব শুনেছি…. বাংলাদেশের রাজনীতির মহিরুহু ব্যক্তিত্ব…মওদুদ।
জীবন সায়াহ্নে তিনি এখন বড় একা এবং একজন…. এতোবড় মানুষ… কিন্তু কোন উত্তরসূরি রেখে যেতে পারলেন না… এটা বড় বেদনার..
যেখানে এদেশে রাজার ছেলে রাজা হয়, রাষ্ট্রপতির ছেলে মন্ত্রী না হোক এমপি হয়… সেখানে মওদুদ ভাই নিদেন পক্ষে কোন উত্তরসূরি রেখে যেতে পারলেননা… এরচেয়ে ট্রাজেডি আর কি হতে পারে..পিতার কবরে সলতে জ্বালানোর মত কেউ রইলোনা…
একজন সফল রাজনীতিকের এই করুণ চিত্রনাট্য বিধাতায় লিখেছেন… তার লীলা বোঝা দায়…..!
আল্লাহ যেনো মওদুদ ভাইকে পুত্রশোক সহ্য করার তৌফিক দেন…।






