চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মওদুদের অবৈধ দখলে থাকা বাড়িতে যেভাবে রাজউকের তালা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:৪৪ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
আদালত
A A
মওদুদ

ছবি: সাকিব উল ইসলাম

আদালতের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক উপ-রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

বুধবার বেলা ২টার দিকে রাজউক অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে বাড়িটি অবৈধ দখলমুক্ত করার অভিযান শুরু হয়। বিকাল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নেয়। এর আগে বিচ্ছিন্ন করা হয় বাড়ির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ।

রাজউকের অভিযান শুরুর সময় মওদুদ আহমদ বাড়িতে ছিলেন না। বেলা ৩টার দিকে তিনি আইনজীবীর পোশাকে সেখানে উপস্থিত হন। শুরুতে পুলিশ তাকে বাড়িতে ঢুকতে দিতে না চাইলেও পরে অল্প সময়ের জন্য তিন দশক তার দখলে থাকা বাড়িতে ঢোকার অনুমতি পান মওদুদ।

পরে ব্যারিস্টার মওদুদ আহমদে বলেন, রাজনীতি করার কারণে আমার বাড়িটি ছেড়ে দিতে হলো, সরকারি দলের লোক হলে বাড়িটি হারাতে হতো না।

ছবি তুলেছেন সাকিব উল ইসলাম

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং রুহুল কুদ্দস তালুকদার দুলু তার সঙ্গে দেখা করতে ওই বাড়িতে এসেছিলেন জানিয়ে মওদুদ বলেন: আমি দলীয় নেতৃবৃন্দকে আসতে নিষেধ করে দিয়েছি।কারণ তারা নিজেরাও সরকারের গ্রেফতারি ভয়ে ভীত সন্ত্রস্ত।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন: দুপুরে  বাসায় আসার পরে দেখি অনেক বই এলোমেলো অবস্থায় ছড়ানো-ছিটানো।আমি রাজউকের কাছে কিছু দিনের সময় চেয়েছিলাম এগুলো সরানোর জন্য।কিন্তু রাজউক সময় না ‍দিয়ে মালামাল বের করে দেয়।দুপুর থেকে বাড়ির  পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

Reneta

বাড়ির কিছু মালামাল উত্তরায় বোনের বাসায় এবং কিছু ধানমন্ডির এক ভাগনের বাসায় আপাততঃ রাখার ব্যবস্থা করছেন বলে জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।

তবে, রাজউক কর্মকর্তারা বলেছেন, গুলশানেই মওদুদ আহমদের অন্য একটি ফ্ল্যাটে মালামাল নিয়ে যাওয়া হচ্ছে।

ছবি তুলেছেন: সাকিব উল ইসলাম

এখন তিনি কোথায় থাকবেন জানতে চাইলে, পর্যায়ক্রমে কোন না কোন সময় বাংলাদেশের ক্ষমতাসীন সকল দলের রাজনীতি করা এবং এরশাদের সময় মন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন: কোথায় আর থাকবো! ফুটপাতেই থাকবো।

তবে, সরেজমিন দেখা যায়, রাজউক ট্রাকে করে মওদুদের দখলে থাকা বাড়িটি থেকে সব মালামাল গুলশান-২ এর একটি সড়কে মওদুদ আহমেদের অপর একটি ফ্ল্যাটে পৌঁছে দিচ্ছে। ওই সড়কে প্যানারোমা নামে যে ৬ তলা ভবনটি গড়ে উঠেছে তার ৫ম তলাটি মওদুদ আহমদের, মালামালগুলো সেখানেই পৌঁঁছে দেওয়া হচ্ছে।

এতোদিন মওদুদের দখলে থাকা বাড়িটি সম্পর্কে সেখানে দায়িত্ব পালন করা একজন পুলিশ কর্মকর্তা জানান, রাউজকের সম্পত্তি আদালতের আদেশে রাজউক নিয়ন্ত্রণে নিয়েছে। আপাতত এটি তালাবদ্ধ করে রাখা হবে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যারিস্টার মওদুদ আহমদরাজউক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT