রাজনীতি

মঈন উদ্দিন খান বাদলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা সম্পন্ন

মঈন উদ্দিন খান বাদলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজার নামাজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় তাকে।

এরপর দুপুর ২টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দ্বিতীয় এবং বাদ মাগরিব তার নিজ এলাকা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মঈন উদ্দীন খান বাদল।

গত ১৮ অক্টোবর থেকে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসাধীন ছিলেন তিনি।

মইন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত এই রাজনীতিবিদ তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়:জানাজা মইন উদ্দীন খান বাদল সংসদ সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…