চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঈনের ম্যাচে গেইলের ‘দুই’ আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
গেইল বিশ্বকাপ ম্যাচে ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটসম্যান মঈন আলির কাছে রানটা যেন বোনাস চাওয়া, স্পিনে প্রতিপক্ষকে বেসামাল করে দেয়াই আজকাল কার কাছে বেশি প্রত্যাশা করে ইংল্যান্ড। কিন্তু ব্যাটিংঅর্ডারে নিচে নেমে এসেও মঈন রানের ফুলঝুরি ছুটিয়ে চলেন প্রায়ই। রোববার এমনই একটি দিন। সাতে নেমে ৫৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ইংল্যান্ডকে রানপাহাড় এনে দিয়েছেন। তাতে ক্রিস গেইলের ৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার হতাশার দিনে ১২৪ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ব্রিস্টলে তৃতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে ৩৯.১ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ২৪৫ রানের বেশি এগেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

এতে পাঁচ ওয়ানডের সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকল ২-০তে। দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টির পেটে গেছে।

বড় লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ভরসা হতে পারতেন ক্রিস গেইল। অভিজ্ঞ এই মারকুটে তারকার ব্যাট ছুটছিলও। রান আউটে কাটা পড়ার আগে ৯৪ রানের ইনিংস খেলেছেন। ৯ চার ও ৬ ছক্কায় ৭৮ বলে সাজানো ইনিংসটি একইসঙ্গে দুই আক্ষেপে পুড়েছে; দলকে জয়ের বন্দরে নিতে না পারা আর সেঞ্চুরি হাতছাড়া করার!

গেইল অবশ্য আগাগোড়াই সঙ্গী পাননি। শাই হোপ ২০, জেসন মোহাম্মেদ ৩৮ ও জেসন হোল্ডার ৩৪ ছাড়া বলার মত করে দাঁড়াতে পারেনি আর কোনও ক্যারিবীয় ব্যাটসম্যানই।

দাঁড়াতে দেননি আসলে লিয়াম প্লাঙ্কেট। দারুণ বোলিংয়ে ৩২ বছর বয়সী পেসার ঝুলিতে পুড়েছেন ৫ উইকেট। সেটিও মাত্র ৮.১ ওভার বল করে, খরচ করেছেন ৫২ রান। আদিল রশিদও কম যাননি। ৬ ওভারে ৩৪ রানে ৩ উইকেট তার। অন্য উইকেটটি ডেভিড উইলির।

Reneta

আগে ব্যাট হাতে ঝড় তুলে সব হিসেব পাল্টে দেন মঈন। তার তাণ্ডবে ছিন্নভিন্ন হয়ে যায় উইন্ডিজ বোলিং। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে শতকটি মাত্র ৫৩ বলে তুলে নেন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম আর বিশ্ব ক্রিকেটের ১৫তম দ্রুততর ওয়ানডে সেঞ্চুরির মালিক এখন মঈন। শেষ পর্যন্ত ৫৭ বলে ১০২ রানে ফিরেছেন, ৭ চার ও ৮ ছয়ে ইনিংস সাজিয়ে। প্রথম পঞ্চাশ তুলেছেন ৪১ বলে, পরের পঞ্চাশ মাত্র ১২ বলে!

ইংলিশদের মধ্যে ওয়ানডেতে মঈনের চেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন শুধু জস বাটলার। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাইতে ৪৬ বলে শতরান করেছিলেন বাটলার।

মঈন-ঝড়ের আগে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটও। এক গ্রীষ্ম মৌসুমে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক রান করার রেকর্ড গড়েছেন। পথে স্বদেশী কিংবদন্তি সাবেক অধিনায়ক গ্রাহাম গুচকে ছাড়িয়ে যান রুট।

এদিন ৭৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন রুট। চলতি গ্রীষ্মে তার রান এখন ১৩৪২! চতুর্থ উইকেটে রুট ও স্টোকস মিলে ১৩২ রানের জুটিতে ম্যাচের লাগাম টেনে ধরেন।

কম যাননি অলরাউন্ডার বেন স্টোকসও। ৬৩ বলে ৩ ছক্কা এবং ৫ চারে ৭৩ রান এসেছে স্টোকসের ব্যাটে। অ্যালেক্স হেলস ৩৬ ও ক্রিস ওকস ৩৪ রান করেছেন। সপ্তম উইকেটে ওকসের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন মঈন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলমঈন আলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT