চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত বসিয়ে আইনজীবীকে জরিমানা, সহকারী কমিশনারকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০১৭
আদালত
A A

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবী বিনোদ বিহারী রায়কে জরিমানা করার ঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে তলব করেছেন হাইকোর্ট।

গত ১৪ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত খবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন আদালতের নজরে আনলে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেন।

রুলে আইনজীবীকে সাজা দেওয়া কেন আইনত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে আদালত আগামী ২৭ ডিসেম্বর এসি ল্যান্ড বিরোদা রানী রায়কে সশরীরে হাজির হয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। আর আইনজীবী বিনোদ বিহারী রায় এবং ল’ইয়ারস ক্লাববাংলাদেশ ডটকম’র সম্পাদক ড. বদরুল হাসান কচিকে ওইদিন আদালতে থাকতে বলা হয়েছে।

গত মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এসি ল্যান্ড কার্যালয়ে মামলার শুনানির সময় সেখানে প্রবেশ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়ান সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়। এর জের ধরে বিরোদা রানী সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিনোদ বিহারীকে ‘৫০০ টাকা অনাদায়ে এক দিনের কারাদণ্ড’ ধার্য করেন। ঘটনার পরই ওই আইনজীবী জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ করেন। আইনজীবীদের দাবির মুখে ওই দিনই সহকারী কমিশনারকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীএসি ল্যান্ডকুড়িগ্রামজরিমানাভ্রাম্যমাণ আদালতহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT