মালয়েশিয়ার পাঁচটি, ত্রিপুরার চারটি এবং নেপাল, বাহরাইন ও বোর্নিও দ্বীপের একটি করে মোট এক ডজন ভ্রমণের গল্পে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাকারিয়া মণ্ডল বই ‘পাহাড়ের ভাঁজে মহাকাব্য’।
অধিকাংশ তীর্থ পাহাড়-পর্বতে হওয়ায় এই বইয়ের নাম ‘পাহাড়ের ভাঁজে মহাকাব্য’। এমনটাই জানিয়েছেন লেখক। বইটি পাওয়া যাচ্ছে শুদ্ধ প্রকাশ প্রকাশনে। স্টল নম্বর ৩৯৮। চার রঙে চাপা বইটির মূল্য ২৫০ টাকা।
বইটি নিয়ে লেখক জানান, সরেজমিন অভিজ্ঞতায় এই গ্রন্থের কাঠামো গাঁথা। এতে কিংবদন্তি, ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য, সভ্যতার ছিটেফোঁটা। সঙ্গে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, মহাপুরাণ, উপপুরাণের অল্প-বিস্তর আখ্যান।
এগুলোতে তীর্থ ও প্রত্নতত্ব পর্যটনের পাশাপাশি গুরুত্বপূর্ণ নদী, পাহাড়, ঝরনা, জলাশয়, বন, মরুভূমি ইত্যাদিসহ ঐতিহাসিক স্থান দর্শনের লোভ সামলানো সম্ভব হয়নি।
সরেজমিনের সবটুকু অভিজ্ঞতাই সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনকালে অর্জিত। যদিও সীমিত কলেবরে অনেক বিষয়েই বিস্তারিত বলা যায়নি। তবে গল্পের প্রয়োজনে কিছু চরিত্র ও ঘটনার বৈচিত্র্য খোঁজার চেষ্টা করা হয়েছে।








