চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট-ট্যাক্স আদায়ে হয়রানি বন্ধ হলে রাজস্ব বাড়বে: পিডব্লিউসি

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:৩৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
অর্থনীতি
A A

ভ্যাট-ট্যাক্স আদায়ের ক্ষেত্রে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন হয়রানি থেকে রেহাই দিলে রাজস্ব আয় কয়েকগুণ বেড়ে যাবে বলে মত দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপার্সের (পিডব্লিউসি) ভারতীয় বিভাগের প্রতিনিধিরা।

বুধবার রাজধানীর গুলশানের লায়লা টাওয়ারে পিডব্লিউসির কার্যালয়ে আসন্ন বাজেটে ট্যাক্স ও প্রত্যাশা নিয়ে মিডিয়া ওয়ার্কশপে তারা এমন মন্তব্য করেন।

পিডব্লিউসির বাংলাদেশ ব্যবস্থাপনা পার্টনার মামুন রশীদ বলেন, ভ্যাট-ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে ব্যবসায়ীরা বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন। আইনি জটিলতা, দূর্বল ব্যবস্থাপনা নীতি ও সঠিক পরিকল্পনার অভাবে ভ্যাট প্রদানে বিভিন্ন বাধা রয়ে গেছে। এসব সমাধান করা গেলে ব্যবসায়ীরা হয়রানি হবে না। পাশাপাশি রাজস্ব বেড়ে যাবে কয়েকগুণ।

একই সঙ্গে ট্যাক্স অব্যাহতির খাত বাড়ানো ও ভ্যাট আইনে সংস্কার আনা দরকার বলে মনে করেন তিনি।

বাংলাদেশে কার্যরত প্রতিষ্ঠানটির ভারতীয় পার্টনার (ট্যাক্স অ্যান্ড রেগুলেটোরি সার্ভিস) সুস্মিতা বসু বলেন, বহু-স্তর ট্যাক্স প্রত্যাহার করা দরকার। কারন একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান থাকতে পারে। কিন্তু দেখা যায়, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান লভাংশ ঘোষণা করে তখন লভ্যংশ ঘোষণাকারী ও লভ্যাংশ ভোগী উভয় প্রতিষ্ঠানকেই ট্যাক্স পরিশোধ করতে হয়। যা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা প্রসার ও বিনিয়োগে বাধা সৃষ্টি করে। এর ফলে সাময়িক বেশি ট্যাক্স পেলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে সরে যায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান।

তাই ট্যাক্স আদায়ের ক্ষেত্রে এই কঠিন নিয়ম সংশোধন করা গেলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়ে যাবে বলে মনে করেন তিনি।

Reneta

সুস্মিতা বসু বলেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন) বাড়ানোর মানে হচ্ছে জনগণ ট্যাক্সের অধীনে আসছে। অতএব টিন বাড়ানোর ক্ষেত্রে আরো নজর দেয়া দরকার। কারণ টিনধারী ট্যাক্স না দিলে তাকে আইনের আওতায় আনা যাবে।

বাংলাদেশে কার্যরত পিডব্লিউসির ভারতীয় ব্যবস্থাপক (ট্যাক্স অ্যান্ড রেগুলেটোরি সার্ভিস) প্রবীর মিত্র বলেন, ১৯৯১ সালের বর্তমান ভ্যাট আইনটিতে অনেক জটিলতা রয়েছে। আর আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ২০১২ সালের ভ্যাট আইনটি প্রায় পুরাতন আইনের কিছু সংশোধন কপি। তবে পুরোনো আইনের সেই জটিলতাগুলো এখনও রয়ে গেছে।

তিনি বলেন, দিন দিন ব্যবসার ধরণ পাল্টেছে। কিন্তু সে অনুযায়ী ভ্যাট আইনে যুগোপযোগী পরিবর্তন আসেনি। এই আইনটি আরো সহজ করে ভ্যাট-ট্যাক্স দাতাদের উন্নত প্রশিক্ষণ দেয়া হলে ব্যবসা দ্রুত প্রসার লাভ করবে।

এছাড়াও প্রতিষ্ঠানটির এসব প্রতিনিধিরা কর্পোরেট ট্যাক্স ও ব্যাক্তি খাতে আয়কর কমানোর পরামর্শ দেন।

কর্মশালায় অনলাইনে কর ও মূসক আদায়ের ব্যবস্থা করা হলে তা সরকারের যথাযথ রাজস্ব প্রাপ্তি বৃদ্ধি করবে ও রাজস্ব আদায়ের খরচ কমিয়ে আনবে। একই সঙ্গে করদাতাদের ভোগান্তিও অনেকটাই কমবে বলে জানায় পিডব্লিউসি। একই সঙ্গে বহুজাতিক বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রান্সফার প্রাইসিং’ প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

কর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ সব ধরনের আর্থিক পরামর্শ সেবা দিতে পিডব্লিউসি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৬ সালের এপ্রিলে। বিশ্বের ১৫৭ দেশে শাখা রয়েছে পিডব্লিউসির, যেখানে কর্মরত রয়েছেন দুই লাখের বেশি দক্ষকর্মী।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, পিডব্লিউসির ট্রান্সফার প্রাইসিংয়ের পরিচালক প্রসুন কে মাইতি, ট্যাক্স অ্যান্ড রেগুলেটোরি সার্ভিসের সহযোগী পরিচালক কপিল বসু, সহযোগী ব্যবস্থাপক এস কে আমিনুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব, শাহাদাত হোসাইন ও বিশ্লেষক সানজিদা মিথিলা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যাক্সপিডব্লিউসিভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT