অন্যান্য

ভ্যাটের আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়

ভ্যাটের আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়

ইংলিশ মিডিয়াম স্কুলের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপরও মূল্য সংযোজন কর (মূসক) বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রস্তাবিত মূসকের হার ১০ শতাংশ।

বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য সাড়ে সাত শতাংশ মূসক প্রযোজ্য আছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এরকম কিছু নেই।

ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি বেসরকারি খাতে উচ্চ শিক্ষার উপরও মূসক প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেন, করভার সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এক্ষেত্রে সংকুচিত মূল্যভিত্তিতে মূসক হবে ১০ শতাংশ।

বিষয়:জাতীয় বাজেট ২০১৫-১৬ বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…