স্বাস্থ্য

ভ্যাকসিন পেলেন আরও ৫০ হাজারের অধিক মানুষ

ডাক্তার বা নার্সের হাতে ভ্যাকসিনের সিরিঞ্জ, করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের সিরিঞ্জ ধরে আছেন, করোনাভাইরাসের টিকা প্রদান প্রক্রিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে রোববার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ৫০ হাজার ৫৭৮ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩০৭ জনকে। ফাইজারের ৬ হাজার ৬৪৪ ডোজ (প্রথম ডোজ)। সিনোফার্মের দেয়া হয়েছে ৪৩ হাজার ৬২৭ ডোজ (প্রথম ডোজ)।

এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৪২ লাখ ৯৫ হাজার ২১৮ জন। এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট  ৬০ লাখ ৪৮ হাজার ৫০৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোববার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৯০ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…