চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকদেরকে ভিসা দিচ্ছে আমিরাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
আন্তর্জাতিক
A A

সংযুক্ত আরব আমিরাত পূর্ণ ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকদের জন্যে সোমবার থেকে ভিসা দেয়া শুরু করছে।

দুবাইতে বিলম্বিত এক্সপো-২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেয়া হচ্ছে।

এদিকে দেশটিতে করোনা সংক্রমণও কমে যাচ্ছে। তেল সমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে।

সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম শনিবার এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরোজা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে পর্যটকদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

বার্তা সংস্থার খবরে আরো বলা হয়েছে, পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচেছ।

Reneta

তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদেরকে অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে।

দেশটিতে করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা বিষয়ক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

এদিকে করোনা মহামারির কারণে পিছিয়ে দেয়া এক্সপো-২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখ লাখ লোক সংযুক্ত আরব আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে।

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৩৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতকরোনাটিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT