চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভ্যাকসিনে ডাকাতি’র জবাবে কাদের চান ‘প্রশংসা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের বিরুদ্ধে দেশে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনার ব্যবস্থা করে সরকার প্রশংসা পাওয়ার যোগ্য- এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অভিযোগ (ডাকাতি) তুলে বিএনপি এ নিয়ে অপরাজনীতি করছে।

বৃহস্পতিবার তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরের দাবি, ‘সরকার দ্রুত করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলেই বিএনপির এতো গাত্রদাহ। সরকারের জননন্দিত কাজের প্রশংসা বিএনপির অভিধানে নেই।’

‘‘ভ্যাকসিন নিয়ে অপরাজনীতির প্রয়াস দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে।’’

তিনি বলেন, ‘করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছিলো, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করছে ভ্যাকসিন নিয়ে। দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন-জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি অন্ধসমালোচনার বৃত্তেই আবর্তিত হতে থাকুক আর আত্মদহনে দগ্ধ হতে থাকুক। সরকার শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা পরিস্থিতি ব্যবস্থাপনার মতো ভ্যাকসিন সংগ্রহ এবং তা প্রদানের কার্যক্রমও স্বচ্ছতা ও সফলতার সাথে শেষ করবে ইনশাআল্লাহ।’

Reneta

গতকাল (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। যার সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার ভ্যাকসিন আমদানি। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা পরীক্ষার ফল নেগেটিভ মানে কি আপনি নিরাপদ?

পরবর্তী

উড়ন্ত বায়ার্নকে হতাশায় ডুবিয়েছে দ্বিতীয় বিভাগের দল

পরবর্তী

উড়ন্ত বায়ার্নকে হতাশায় ডুবিয়েছে দ্বিতীয় বিভাগের দল

ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বিএনপি

সর্বশেষ

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT