চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক

হারুন উর রশীদ হারুন উর রশীদ
৮:৪০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, ভোলা
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে ডাকা দোয়া অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার সকাল থেকে থমথমে অবস্থা থাকলেও বিকেল ৪টা থেকে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

এছাড়া ভোলার অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবাহী বাস ও ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বোরহানউদ্দিনে পুলিশের সাথে সংর্ঘষ ও গুলিতে নিহত ৪ জনের জন্য সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ডাকা দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ভোলার অভ্যন্তরীণ সকল রুটের যাত্রীবাহী বাস ও ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল।

Banglabid

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানিয়েছেন: নিরাপত্তার স্বার্থে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল।

জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জানান: বিকেল ৪টা থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ৩টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া অনুষ্ঠান আহ্বান করে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। কিন্তু বৃহস্পতিবার রাতে তা স্থগিত করা হয়।

Reneta

ভোলায় হঠাৎ গঠিত সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সচিব মাওলানা মিজানুর রহমান জানান: প্রশাসন আগে মৌখিকভাবে অনুমতি দিলেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার চিঠি দেয়া হয়। অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি চরমোনাই পীর মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের সাথে আলোচনা করে কর্মসূচি স্থগিত করা হয়।

অন্যদিকে এ কর্মসূচিকে কেন্দ্র করে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরে তিন বাহিনীর যৌথ টহল দেখা গেছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়।

এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান: শুক্রবার সকালে শহরের বাংলা স্কুল ব্রিজ এলাকা থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

গত ১৯ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে প্রথমে সনাতন ধর্মাবলম্বী এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এরপর সেখানে পোস্ট দিয়ে উস্কে দেওয়া হয় ধর্মপ্রাণ মানুষদের। গুজবের পালে হাওয়া দিয়ে পরদিন পরিস্থিতি এমন অবস্থায় নিয়ে যাওয়া হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করতে বাধ্য হয় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস চলাচলভোলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে: কাদের

পরবর্তী

মৌসুমীর জয়ের খবর ভিত্তিহীন

পরবর্তী

মৌসুমীর জয়ের খবর ভিত্তিহীন

ভারত সফরে ডাক পেয়ে অবাক সানি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT