চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে ৩০ জন গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, ভোলা
A A

ভোলার মনপুরায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের গুলিতে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক এবং পথচারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) শাহীন খাঁনের সঙ্গে হাজীর হাট বাজারের ফল ব্যবসায়ী হারুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসি ক্ষীপ্ত হয়ে হারুন, হাসান ও আঃ রহমানের ফলের দোকানে গিয়ে ব্যবসায়ীদের মারধর করে এবং দোকান বন্ধ করে দেয়। বিষয়টি জানতে পেরে বাজার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে  হাজীর হাট বাজারের সকল দোকান পাট বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানায়। এর প্র্রেক্ষিতে ওসি ক্ষিপ্ত হয়ে বাজারে জড় হওয়া ব্যবসায়ীদের উপর চড়াও হয়, সেসময় সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি বর্ষণ করে। এ ঘটনায় পুলিশ, ব্যবসায়ী, সংবাদিক এবং পথচারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে ও  আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৩০ জনকে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজীর হাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন বলেন,  ওসি’র অতিরঞ্জিত দুর্ব্যবহারের কারণে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বর্তমানে ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) শাহীন খাঁন বলেন, রাস্তার উপর ফল ব্যবসায়রা অবৈধভাবে ফল বিক্রি করায় আমি তাদেরকে সরে যাওয়ার জন্য বলেছি। পরে ব্যবসায়ীরা আমার উপর ক্ষেপে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বলেন, হাসপাতালে ৩০-৩১ জন  চিকিৎসা নিয়েছেন। তবে আতঙ্কে সবাই হাসপাতাল ছেড়ে চলে গেছেন। গুরুতর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

বর্তমানে বাজার এলাকায়  উত্তেজনা ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Reneta

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের অপরাধভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT