জনপদ

ভোলার লালমোহনে ত্রাণ পেলেন কওমী শিক্ষকরা

কওমী শিক্ষকরা ত্রাণ গ্রহণ করছেন লালমোহনে, স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমোহনে কওমী শিক্ষকরা ত্রাণ গ্রহণের জন্য উপস্থিত, সবাই মাস্ক পরিধান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে ত্রাণ সামগ্রী পেলেন ৩শ’ কওমী মাদ্রাসার শিক্ষক। বৃহস্পতিবার সকালে কুয়েতী সাহায্যপুষ্ট সংস্থা এসোসিয়েশন অফ এক্সিলেন্স চ্যারিটি বাংলাদেশ এ ত্রাণ সামগ্রী দেয়। এসময় আরও ৩শ’ হতদরিদ্রদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে এমপি শাওন বলেন: মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে এখনও নিয়ন্ত্রণে আছে। আর এ নিয়ন্ত্রণ বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমূখ।

বিষয়:ত্রাণ বিতরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…