পরিবেশ

ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্র, মজুদ দেড় ট্রিলিয়ন ঘনফুট

গ্যাসক্ষেত্র

ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি বাপেক্স। সম্প্রতি আবিস্কার হওয়া গ্যাসক্ষেত্রে আরও ৬০০ বিসিএফ গ্যাসের মজুদ নিশ্চিত করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি বাপেক্স।

এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।

গত ৯ই ডিসেম্বর ভোলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাটে ভোলা নর্থ-১ নামে গ্যাসক্ষেত্রের খননকাজ শুরু করে বাপেক্স। গত গ্যাসক্ষেত্রটিতে দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়:গ্যাস গ্যাসক্ষেত্র ভোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…