জনপদ

নির্বাচনী সহিংসতায় ভোলায় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় নির্বাচনী সহিংসতার মধ্যে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, নির্বাচনী প্রচার ও নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বাশাক এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সকাল ১১ টার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় একজন গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।

বিষয়:চরফ্যাশন নির্বাচনী সহিসংতা ভোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…