ভোলার বিভিন্ন এলাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে আখের ফলন বেশি হলেও বেশিরভাগ আখে রোগবালাই দেখা দিয়েছে। প্রতিকূল আবহাওয়া ও অতিরিক্ত জোয়ারকে ফলন বিপর্যের কারণ হিসেবে দেখছেন কৃষকরা।
কৃষকরা বলেন, এবার ফলন ভালো হয়েছে। কিন্তু বাজার পাই না। তার উপর অতিরিক্ত জোয়ারে আখ নষ্ট হয়ে যাচ্ছে।
গত বছর প্রতি ১শ আখ বাজারে বিক্রি হয়েছে ৮-৯ হাজার টাকা। এবার সেখানে আখের দাম ৫-৬ হাজার টাকা। একজন কৃষক বলেন, মানুষের কাছ থেকে ধার করে ক্ষেত করছি। কিন্তু যা খরচ হয়েছে তাতে লাভ হচ্ছে না।
জেলার সাত উপজেলায় আখের আবাদ হয়েছে ৬শ ১৩ হেক্টর জমিতে। ভোলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার শাহা বলেন, পোকা ও গোড়া পঁচা রোগের ব্যাপারে কৃষি সম্প্রসারণ কেন্দ্রে যোগাযোগ করতে কৃষক ভাইদের অনুরোধ করা হয়েছে।
আখের বাজার মূল্য কিছুটা বাড়িয়ে নেয়া গেছে ক্ষতি কিছুটা কমানো সম্ভব বলে জানান কৃষকরা।







