চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৮:৩০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীর বাউফলে নির্বাচন পরবর্তী বিএনপি ও জামায়াত কর্মীদের পৃথক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহত ১ জনের আবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ ১০টি মোটর সাইকেল ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে উপজেলার কালাইয়া বন্দরে প্রায় ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

এ ছাড়াও আয়নাবাজ, কনকদিয়া ও মমিনপুর এলাকায় ভাঙচুর ও হামলা চালায় জামায়াত কর্মীরা।

স্থানীয়রা জানায়, বিএনপি কর্মীরা দাড়িপাল্লায় ভোট দেয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মারধর ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের বাসায় অবস্থান নেয়। খবর পেয়ে জামায়াত সমর্থিত কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে গিয়াসের ব্যবসা প্রতিষ্ঠান ও যুবদল কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও বৈদ্যুতিক মালামাল লুট করে । এসময় বাসভবনের সামনে রাখা অন্তত ১০টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

জামায়াতের বিজয়ী প্রার্থী শফিকুল ইসলাম বলেছেন, প্রতিহিংসার রাজনীতি তিনি পছন্দ করেন না। তার কোন কর্মী-সমর্থক হামলা ও মারামারির ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Reneta

বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, কয়েকটি জায়গায় হামলা, ভাঙচুর ও মারধরের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাউফলবিএনপি-জামায়াত সংঘর্ষহামলা-ভাঙচুর
শেয়ারTweetPin1

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT