চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট শুরুর ৫ ঘণ্টা আগে নাইজেরিয়ার নির্বাচন পেছালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাইজেরিয়া-প্রেসিডেন্ট নির্বাচন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইএনইসি) শনিবার ভোটকেন্দ্র খোলার মাত্র পাঁচ ঘণ্টা আগে এ ঘোষণা দেয়।

রাজধানী আবুজায় আইএনইসি’র সদরদপ্তরে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় হয়।

কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু সংবাদ সম্মেলন বলেন, কৌশলগত ও সরঞ্জাম সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। অবাধ ও স্বাধীন নির্বাচনের জন্য এই জটিল সিদ্ধান্তটি নেয়া জরুরি ছিল বলে জানান তিনি।

ইয়াকুবু বলেন, সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘নির্বাচন প্রক্রিয়ার মান সমুন্নত রাখতে’ জরুরি কিছু বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের আরও কিছু সময় দরকার। কিন্তু বিষয়গুলো কী, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Breaking News: The #NigeriaDecides2019 Elections now to hold on; 23rd February, 2019 for Presidential and National Assembly while the Governorship, State House of Assembly and the FCT Area Council Elections is to hold on 9th March, 2019. pic.twitter.com/6zhvBLQe2a

— INEC Nigeria (@inecnigeria) February 16, 2019

প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের নতুন তারিখ আগামী শনিবার, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। আর গভর্নর, রাজ্য অধিবেশন এবং ফেডারেল অঞ্চলগুলোর কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT