চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট গ্রহণ শেষ, ফল ঘোষণা শুক্রবার

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৯:০১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২১
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে দুই দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার ভোট গণনার পর এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৭২২ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দিয়েছেন ৫৬৭৬ জন আইনজীবী। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবার মোট প্রার্থী হয়েছিলেন ৫০ জন। গুরুত্বপূর্ণ এই নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্যের যে সাব-কমিটি গঠন করা হয় তার আহ্বায়ক সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

এই নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ‘দলীয় প্যানেলে’ প্রার্থীদের পরিচয় দিয়ে ভোট চাওয়ার সুযোগ নেই। তবে ভোটারদের মুখে-মুখে ভিন্ন-ভিন্ন প্যানেল পরিচিতি পাচ্ছে। যেখানে আওয়ামী লীগপন্থি প্রার্থীরা ‘সাদা প্যানেল’ হিসেবে এবং বিএনপিপন্থি প্রার্থীরা ‘নীল প্যানেল’ হিসেবে পরিচিতি পাচ্ছেন। এর বাইরে বিএনপিপন্থি বেশ কয়েকজন আইনজীবী একটি ‘প্যানেল’ নিয়ে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। আর ৮টি পদে প্রার্থী দিয়েছেন প্রগতিশীল আইনজীবীদের সংগঠন জাতীয় আইনজীবী জোট মনোনীত ‘লাল প্যানেল’।

সাদা প্যানেল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এই প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এছাড়া দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো.আলী আজম, সম্পাদক পদে আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও এ বি এম নুর-এ- আলম (উজ্জ্বল) প্রার্থী হয়েছেন।

আর সদস্য পদে এ বি এম শিবলী সাদেকীন,মাহফুজুর রহমান রোমান,মো. সানোয়ার হোসেন,মিন্টু কুমার মণ্ডল,মো. সিরাজুল হক স্বপন, মহিউদ্দিন আহমেদ ও মুনতাসীর উদ্দিন আহমেদ।

Reneta

নীল প্যানেল
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে মো.জালাল উদ্দিন ও জয়নাল আবেদিন (তুহিন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী।

এছাড়া সদস্য পদে প্রার্থী হয়েছেন—গোলাম আক্তার জাকির, মো.মনজুরুল আলম (সুজন), মো.শফিকুল ইসলাম, নিয়াজ মুহাম্মদ মাহবুব ,পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

বিএনপিপন্থি ‘বিদ্রোহী’ প্যানেল
এই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান সম্রাট, সহ-সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এবং অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান মাহমুদ, সদস্য পদে অ্যাডভোকেট মো. শাফিউর রহমান, মো. মুনির হোসেন, অ্যাডভোকেট একেএম মুকতার হোসেন, একেএনএম ওয়ালিউল ইসলাম,অ্যাডভোকেট মোহাম্মদ মহিদ উদ্দিন, মো. আকবর হোসেন ও নাজমুল হাসান প্রার্থী হয়েছেন।

লাল প্যানেল
এই প্যানেল থেকে সভাপতি পদে কে এম জাবির, সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সহ সভাপতি পদে নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান তপাদার, সহ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসাইন, সদস্য পদে শাহিদুল হক, এস কে এম আনিসুর রহমান খান, জহিরুল আলম বাবর প্রার্থী হয়েছেন।

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল থেকে আইনজীবী এ এম আমিন উদ্দিন দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হন। আর প্রথম বারের মত সমিতির সম্পাদক হন বিএনপি পন্থী নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস।

গত বারের নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীনির্বাচনভোটসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT