ভোট গণনা চলছে

ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কারচুপি এবং ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে এ নির্বাচন বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিকাল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা। এরপরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণকে সামনে রেখে কেন্দ্রগুলোর পাশাপাশি দুই মহানগরীতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি,আনসার সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় এক লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। মেয়র, কাউন্সিলর,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাড়ে ১২’শরও বেশি প্রার্থী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






