চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সিনেটে ওবামাকেয়ার বাতিল হলেও হেরে গেছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
ওবামাকেয়ার

হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে অবশেষে সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা নীতি ওবামাকেয়ার বাতিল হলেও এর পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব করা নতুন আইন বড় ব্যবধানে হেরে গেছে।

তাই এখন নিয়ম অনুযায়ী নতুন একটি স্বাস্থ্যসেবা নীতি তৈরির লক্ষ্যে বেশ কয়েকদিনের আনুষ্ঠানিক বিতর্ক শুরু হবে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন সিনেটে ওবামাকেয়ারের বিকল্প হিসেবে নতুন নীতি গ্রহণের পক্ষে অনুষ্ঠিত ভোটে রিপাবলিকানরা ৫১-৫০ ভোটে জয়ী হন। নির্ণায়ক টাইব্রেকার ভোটটি ছিল ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের।

Banglabid

মঙ্গলবার থেকে শুরু হওয়া ওই বিতর্ক ও ভোট প্রক্রিয়ার প্রথমদিনের অধিবেশনের অংশ হিসেবে ছিল প্রথম সংশোধনী, অর্থাৎ ওবামাকেয়ার বাতিল ও প্রতিস্থাপন প্রসঙ্গে ভোট। সেই ভোটে বাতিল অংশটির সিদ্ধান্ত হলেও প্রতিস্থাপন ইস্যুতে হেরে গেছেন রিপাবলিকানরা।

এর আগে দু’জন করে মোট চার রিপাবলিকান সিনেটর ‘ওবামাকেয়ার’ বাতিল করে ট্রাম্প প্রস্তাবিত নতুন নীতি পাস করার ক্ষেত্রে নিজেদের সমর্থন তুলে নিয়েছিলেন।

এর কারণ হিসেবে তারা বলেছিলেন, ‘এটা সত্যি যে ওবামার নীতিতে গুরুতর ত্রুটি রয়েছে। কিন্তু এটি বাতিল করার জন্য তারা নিম্নমানের কোন নীতিকে সমর্থন দেবে না।’

Reneta

তবে এবার ভোটের সময় তারা আবার সিদ্ধান্ত বদল করে আগে ওবামাকেয়ার বাতিলের পক্ষে মত দিলেও ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতিকে সমর্থন করেননি।
ওবামাকেয়ার

ওবামাকেয়ারের বদলে ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতিকে গ্রহণ করে আলোচনা শুরুর জন্য সব ধরণের পার্লামেন্টারি বাধা পেরিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের দরকার ছিল ৬০টি ভোট। কিন্তু তার বদলে তাদের ঝুলিতে ভোট পড়েছে মাত্র ৪৩টি। ৪৩-৫৭ ভোটে বিশাল ব্যবধানে শুধু হারেনি ট্রাম্পবাহিনী, তারা ন্যূনতম ৫০ ভোট পর্যন্তও পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

তবে বিতর্ক ও ভোট প্রক্রিয়া টানা কয়েকদিন চলার কথা রয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে রিপাবলিকান নেতারা নিজেদের পছন্দমতো স্বাস্থ্যসেবা নীতি পাস করিয়ে নেয়ার উপায় খোঁজার চেষ্টা করে যাবেন বলে বিশষজ্ঞরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবামাকেয়ারডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আবার তালা, প্রবেশে ১ রিঙ্গিত চাঁদা

পরবর্তী

‘বিব্রত’ ম্যাকগ্রাও চান স্মিথরা বাংলাদেশে আসুক

পরবর্তী
গ্লেন ম্যাকগ্রা

‘বিব্রত’ ম্যাকগ্রাও চান স্মিথরা বাংলাদেশে আসুক

‘ভয়ংকর সুন্দর’ ছবির অ্যালবাম হাতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

‘চিরকুটের অনেক বড় ফ্যান পরমব্রত’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT