চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের মাঠে বিএনপির পর্যবেক্ষক দল কেন?

তুরিন আফরোজতুরিন আফরোজ
১:৪২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
মতামত
A A

ভোটের মাঠ সমতল কি না তা দেখতে ইসি বেশ কয়েকটি সংস্থাকে সামনের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে। ইসি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ অনুচ্ছেদের বিধানের আলোকে এই অনুমতি প্রদান করেছে। এই অনুচ্ছেদে বলা আছে-

91C. (1) The Commission may permit in writing any person, whether national or foreign, as an election observer who is in no way associated with or affiliated to, any political party or contesting candidate and who is not known for his sympathy, direct or indirect, for any particular political ideology, creed or cause or for any manifesto, program, aims or object of any political party or contesting candidate.

অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদ অনুযায়ী ইসি চাইলে কোন দেশি বা বিদেশি ব্যক্তিকে (অথবা সংস্থাকে) নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করার জন্য লিখিত অনুমতি দিতে পারে। তবে শর্ত থাকে যে, সেই ব্যক্তি (অথবা সংস্থা) (ক) কোনো রাজনৈতিক দল বা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর সাথে সংযুক্ত থাকতে পারবে না; (খ) কোনো রাজনৈতিক দল বা  নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর সাথে সম্পর্কিত হতে পারবে না; এবং (গ) কোনো রাজনৈতিক দল বা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর মতাদর্শ, বিশ্বাস, ভিত্তি, ম্যানিফেস্টো, প্রোগ্রাম, লক্ষ্য বা উদ্দেশ্যের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সহানুভূতিশীল হিসেবে পরিচিত হতে পারবে না।

পত্রিকার রিপোর্ট অনুযায়ী এবারে সব মিলিয়ে বাংলাদেশের ৮১টি প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯২০ জন পর্যবেক্ষককে ইসি নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে (প্রথম আলো, ২২ ডিসেম্বর ২০১৮)। উপরের আইনের আলোকে আমরা জানি যে, একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে অবশ্যই নির্দলীয় হতে হবে। আর সেটা যদি না হয়, তবে তারা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করবে। ‘দলকানা’ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কখনই নিরপেক্ষ মতামত দিবে না, দিতে পারে না; সে তার সংশ্লিষ্ট রাজনৈতিক দলের হয়েই কথা বলবে বা মতামত  দিবে। আর তাই ইসির উচিৎ হবে না কোন ‘দলকানা’ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমতি দেয়া।

কিন্তু আমি ইসির অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে সুস্পষ্টভাবে ‘বিএনপি ঘনিষ্ঠ’ তিনটি পর্যবেক্ষক সংস্থা দেখতে পাচ্ছি। জানিনা ইসি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদের ব্যাত্যয় ঘটালো কিনা! এই তিনটি  নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রত্যেকটি বিএনপি নামক রাজনৈতিক দলটির সাথে সরাসরি সংযুক্ত ও সম্পর্কিত। আর শুধু তা-ই নয়, তিনটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাই বিএনপি নামক রাজনৈতিক দলটির মতাদর্শ, বিশ্বাস, ভিত্তি, ম্যানিফেস্টো, প্রোগ্রাম, লক্ষ্য বা উদ্দেশ্যের প্রতি প্রত্যক্ষভাবে সহানুভূতিশীল হিসেবে পরিচিত।

তিনটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অন্যতম একটি হচ্ছে, “ডেমোক্রেসি ওয়াচ”। “ডেমোক্রেসি ওয়াচ”-এর প্রতিষ্ঠাতা হলেন সাংবাদিক শফিক রেহমান এবং নির্বাহী পরিচালক মিসেস তালেয়া রহমান। দুজনে আবার স্বামী-স্ত্রী। সাংবাদিক শফিক রেহমান হচ্ছেন বিএনপি নেতা। তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলার আসামিও বটে। একসময় এই দম্পতির ঢাকার ইস্কাটনস্থ বাসভবন বিএনপির আগের “হাওয়া ভবন” হিসেবে পরিচিত ছিল। “ডেমোক্রেসি ওয়াচ”-এর মত বিএনপি “দলকানা” একটি সংগঠন যখন নির্বাচন পর্যবেক্ষণে যাবে তখন তারা নানারকম সমস্যা সৃষ্টি করবে, তারা কিছুতেই নিরপেক্ষ মতামত দিবে না। সুতরাং, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদ অনুযায়ী “ডেমোক্রেসি ওয়াচ” কিছুতেই নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার যোগ্যতা রাখে না।

Reneta

আরেকটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হচ্ছে “আব্দুল মোমেন খান ফাউন্ডেশন” যা “খান ফাউন্ডেশন” নামেও পরিচিত। আব্দুল মোমেন খান অর্থাৎ যার নামে এই ফাউন্ডেশন, তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের খাদ্যমন্ত্রী। “খান ফাউন্ডেশন”-এর নির্বাহী পরিচালক হলেন মিসেস রোকসানা খন্দকার। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের স্ত্রী এবং আব্দুল মোমেন খানের পুত্রবধু। তাহলে এটি দিনের আলোর মত পরিস্কার যে, “খান ফাউন্ডেশন” নামক সংস্থাটির বিএনপি সংশ্লিষ্টতা রয়েছে, সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে। “খান ফাউন্ডেশন”-এর মত বিএনপি “দলকানা” একটি সংগঠন যখন নির্বাচন পর্যবেক্ষণে যাবে তখন তারা কিছুতেই নিরপেক্ষ মতামত দিবে বলে আমরা প্রত্যাশা করতে পারি না। অতএব, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদ অনুযায়ী “খান ফাউন্ডেশন” কিছুতেই নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার যোগ্যতা রাখে না।

তিনটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার আরেকটি হচ্ছে, “লাইট হাউজ”। “লাইট হাউজ” বগুড়ায়  নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করতে যাচ্ছে। “লাইট হাউজ”-এর প্রতিষ্ঠাতা হলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। “লাইট হাউজ”-এর নির্বাহী পরিচালক হলেন হারুনুর রশীদ, যিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদপুষ্ট ও অত্যন্ত ঘনিষ্ঠ। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কী? “লাইট হাউজ” নামক সংস্থাটির বিএনপি সংশ্লিষ্টতা রয়েছে, সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে। “লাইট হাউজ”-এর মত বিএনপি “দলকানা” একটি সংগঠন যখন নির্বাচন পর্যবেক্ষণে যাবে তখন তারাও কিছুতেই নিরপেক্ষ মতামত দিবে বলে মনে করিনা। ফলে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদ অনুযায়ী “লাইট হাউজ” কিছুতেই নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার যোগ্যতা রাখে না।

অথচ ইসি “ডেমোক্রেসি ওয়াচ”, “খান ফাউন্ডেশন” এবং “লাইট হাউজ”-এই তিনটি সংস্থাকেই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদ লঙ্ঘন করে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে। যুক্তি হিসেবে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ গণমাধ্যমে বলেছেন, “এই সংস্থাগুলো ইসিতে নিবন্ধিত। আইনগতভাবে নিবন্ধন বাতিল করা জটিল প্রক্রিয়া। যেহেতু তারা ইসিতে নিবন্ধিত, তাই তাদের পর্যবেক্ষণ থেকে বিরত রাখা যাবে না।”

কি জানি বাবা! কিছুই তো বুঝলাম না। আইন বড়, না নিবন্ধন বড়? যেহেতু এই তিনটি সংস্থারই (“ডেমোক্রেসি ওয়াচ”, “খান ফাউন্ডেশন” এবং “লাইট হাউজ”) বিএনপির মত রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রয়েছে, সেহেতু আইন (গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১সি(১) অনুচ্ছেদ) ভঙ্গ করে নিবন্ধন করাটাই তো প্রথম অন্যায়। আর তার উপরে আইন ভঙ্গ করে এসব নিবন্ধিত ”দলকানা” নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোকে “সিন্দাবাদের ভুতের” মত পিঠে চড়িয়ে পক্ষপাতমূলক নির্বাচন-এর দায়ভার তো জাতিকেই বইতে হবে। ইসি কি সেই দায়ভারের বাইরে থাকতে পারবে? কখনই না!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT