চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটযুদ্ধ নয়, এ যেন মিলন মেলা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

নির্বাচন মানেই ভোটযুদ্ধ। একপক্ষের বিপক্ষে আরেক পক্ষের পাহাড়সম অভিযোগ! কেন্দ্র দখলের লড়াই! কখনো হাতাহাতি, এক পর্যায়ে রক্তারক্তি কাণ্ড! আর নির্বাচনকে ঘিরে তর্ক-বিতর্কতো মামুলি ব্যাপার! অথচ এসব কিছুর বালাই নেই ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ভোট কেন্দ্রে বরং পুরো ভোট কেন্দ্র পরিনত হয়েছে নাট্যাঙ্গনের মানুষের মিলন মেলায়!

হ্যাঁ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাতো দূরের কথা, বরং উৎসবমুখর পরিবেশে চলছে ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ভোটগ্রহণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-এর পরিচালক সমিতি কক্ষে শুক্রবার সকাল থেকেই এই ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই এফডিসিতে ভিড় করতে থাকেন ছোট ও বড় পর্দার মানুষেরা। পরিচালকদের নির্বাচন হলেও এদিন ভোট কেন্দ্রে দেখা যায় অভিনেতা, অভিনেত্রীসহ অন্যান্য কলাকুশলীদেরও।

বেলা বাড়ার সাথে সাথে শোবিজের মানুষের পদচারণায় এফডিসি যেন কানায় কানায় পূর্ণ হতে থাকে। এসময় যেমন নতুন নির্মাতা, অভিনেতাদের চোখে পড়ে তেমনি দেখা যায় পুরনো অভিনেতা, নির্মাতাদেরও। মুহূর্তেইই ভোট কেন্দ্র পরিনত হয় মিলন মেলায়। এদিকে নির্বাচনকে ঘিরে ছোট পর্দার মানুষের এমন মিলন মেলাকে ইতিবাচক ভাবে দেখছেন নির্বাচনে প্রার্থীরাও।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এবার মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। নির্বাচিত কমিটি হবে ২০ সদস্য বিশিষ্ট। যারা আগামী দুই বছর নেতৃত্ব দেবেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন। তার সহকারী হিসেবে মামুনুর রশীদ, এস এম মহসীন আছেন।

Reneta

নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন কামরুজ্জামান সাগর।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিরেক্টরস গিল্ডনির্বাচনমামুনুর রশিদলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT